Monday, March 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্পিন চমকে বেদিকে টপকালেন সাকিব

October 22, 2016
in নিউজ, বাংলাদেশের যতো টেস্ট, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শাস্তি কমছে সাকিবের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি শুধু সময়ের সেরা ক্রিকেটারই নন, বাংলাদেশের সর্বকালের সেরাদেরও একজন। পরিসংখ্যানও কথা বলে সাকিব আল হাসানের হয়ে। এইতো শনিবার চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন ৫ উইকেট। আর এই সাফল্যে বিষেন সিং বেদিকে টপকে গেলেন তিনি। টেস্টে ৫ উইকেট শিকারে সাকিব এখন ভারতের সাবেক স্পিনারের ওপরে আছেন।

মোট ১৪ বার করে ৫ উইকেট নিয়ে বেদি-সাকিব ছিলেন পাশাপাশি। শনিবার টপকে গেলেন। ৬৭ টেস্ট খেলে ১৪ বার ৫ উইকেট পেয়েছিলেন বেদি। সাকিব ৪৩ টেস্টে এমন মাইলফলক পেরিয়ে গেলেন।

বাঁহাতি স্পিনারদের মধ্যে ১৭ বার ৫ উইকেট পেয়েছেন ডেরেক আন্ডারউড, ২০ বার ড্যানিয়েল ভেট্টোরি। রঙ্গনা হেরাথ ২৬ বার ৫ উইকেট পেয়ে আছেন শীর্ষে।

শনিবার আরেটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের এই স্পিনার। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে শনিবার জো রুটকে এলবিডাব্লিউ করে মাইলফলকে পৌঁছান সাকিব।
দেড়শ উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছে ৪৩ টেস্ট। তিনিই টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি। মোহাম্মদ রফিক ৩৩ টেস্ট খেলে নিয়েছেন ঠিক ১০০ উইকেট।
টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করতে তার চাই ১৪৬। আর সেটা হলেই কিংবদন্তিদের পাশে চলে যাবেন সাকিব।

১৫০ উইকেট আর ৩ হাজার রান ক্লাবে আছেন মাত্র ৯ ক্রিকেটার। যারা হলেন- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) এবং চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।

Previous Post

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দিচ্ছে ইংল্যান্ড

Next Post

জয় থেকে ৩৩ রান দুরে বাংলাদেশ

Related Posts

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা
অনান্য খেলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

3
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

9
বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

4
Next Post
শেষ টেস্টে তাহলে ১১ ব্যাটসম্যান!

জয় থেকে ৩৩ রান দুরে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

by cricbdadmin
0
3

বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে জায়গা...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।...

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

by cricbdadmin
0
4

আহমেদাবাদে দাপুটে জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে...

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

by cricbdadmin
0
9

আহমেদাবাদের গ্যালারিতে তখন উৎসবের আবহ। ব্যাট হাতে শুরুতে ঝড়, পরে বল হাতে শাসন—সব মিলিয়ে একেবারেই একতরফা ফাইনাল উপহার দিল ভারত।...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

মেয়াদ বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের!

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই নতুন এক আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়াকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD