Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিমানবন্দরে সাকিবের দেখা মিললো না!

August 23, 2022
in ক্রিকেট ক্যানভাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিমানবন্দরে সাকিবের দেখা মিললো না!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সাকিব আল হাসান মানেই আবেগের নাম। জাতীয় দলের এই অধিনায়ককে তাইতো এক পলক দেখার তুমুল আগ্রহ থাকে ভক্তদের। সেই আগ্রহ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন অনেকে। ছিলেন সংবাদকর্মীরাও। দল এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ছে। বিদায় জানাতে আর ক্যাপ্টেনকে দেখতে আগ্রহটা বাড়ছিল।

কিন্তু মঙ্গলবার সবাইকে ফাঁকি দিয়ে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন সাকিব। দুবাইয়ের উদ্দেশ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টার্মিনাল টু-এর বিজনেস ক্লাস গেইট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন ক্রিকেটাররা। আর সাকিব ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন। তবে বিমানে উঠে সাকিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন!

এদিন অবশ্য দলের সঙ্গে যাওয়া হয়নি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদের। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে দেরি হওয়ায় তারা দলের সঙ্গে যেতে পারেন নি। বুধবার তাদের যাওয়ার কথা রয়েছে। এশিয়া কাপের দলে গতকাল সোমবার শেষ মুহূর্তে যুক্ত হওয়া নাঈম শেখ সবার আগে পৌঁছে গেছেন দুবাইতে। সেন্ট লুসিয়া থেকে সিরিজ শেষ করেই ধরেন সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট।

সংযুক্ত আরব আমিরাতে শনিবার থেকে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের ফাইনাল ১১ সেপ্টেম্বর। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল উঠবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে ওঠে আসা একটি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।

Previous Post

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক মুন্না

Next Post

দুবাইয়ে প্রথম দিন বিশ্রামে বাংলাদেশ দল

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
দুবাইয়ে প্রথম দিন বিশ্রামে বাংলাদেশ দল

দুবাইয়ে প্রথম দিন বিশ্রামে বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD