Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব শীর্ষেই, উন্নতি লিটনের

July 20, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Sakib al Hasan banned
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। সামনের জিম্বাবুয়ে সফরেও অনিশ্চিত সাকিব আল হাসান। তারপরও এই তারকা ক্রিকেটার ঠিকই ধরে রেখেছেন তার শীর্ষস্থান। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান সাকিব! ৩৯৪ পয়েন্ট নিয়ে তিনি নাম্বার ওয়ান! এরপরই আফগানিস্তানের মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ৩২৫। বাংলাদেশের মেহেদী হাসান আছেন ৭ নম্বরে।

ইংল্যান্ড ও ভারত সিরিজ শেষে বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অবশ্য বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশের জন্য আরেক সুখবর- ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো লিটন দাসের। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার সিরিজের শেষ ম্যাচে ফিফটি করেন তিনি। বেন স্টোকসকে পেছনে ফেলে এক ধাপ টপকে ৩০ নম্বরে আছেন এই লিটন।

ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি (৪) এক ধাপ নেমেছেন। দুই ধাপ পিছিয়ে কুইন্টন ডি কক ষষ্ঠ স্থানে। এই তালিকায় নাম্বার ওয়ান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এরপরই আছেন আরেক পাকিস্তানি ইমাম উল হক।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে টেকা হলো না জাসপ্রিত বুমরাহর। ফের তাকে পেছনে ফেলে শীর্ষে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন বুমরাহ। তার পথ ধরে গত সপ্তাহে বোল্টকে টপকে শীর্ষে ফেরেন ভারতীয় পেসার।

কিন্তু ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচে ছিলেন না বুমরাহ। এ কারণে র‌্যাঙ্কিংয়ে নেমে গেলেন তিনি। তবে বুমরাহর সতীর্থ যুজবেন্দ্র চাহাল চার ধাপ এগিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে ১৬তম আর অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ভারতেরই হার্দিক পান্ডিয়া আট নম্বরে।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি শীর্ষে। সাকিব আছেন প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ১২তম স্থানে। মুস্তাফিজুর রহমান এরপরই রয়েছেন।

গায়ানায় শেষ ওয়ানডেতে প্রথমবার ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার বোলারদের র‍্যাঙ্কিংয়ে জেফ্রি ভ্যান্ডারসের সঙ্গে যৌথভাবে ৮১তম স্থানে তিনি।

Previous Post

পাকিস্তানের ইতিহাস গড়া জয়

Next Post

এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো: মিরাজ

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো: মিরাজ

এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো: মিরাজ

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD