Sunday, February 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ: নেতৃত্বে ফের তৈরি সাকিব

June 15, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ: নেতৃত্বে ফের তৈরি সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সময়ের একটা দূরত্বও আছেই। তারওপর খারাপ খবর গভীর রাত অব্দি চলা টেস্ট ম্যাচটি দেখতে পারছে না বাংলাদেশের দর্শকরা। কারণ কোন টেলিভিশন চ্যানেলই সরাসরি দেখাবে না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট ম্যাচের সিরিজটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু প্রথম টেস্ট। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরুর আগে খোদ ভেন্যু শহরে নেই কোন উন্মাদনা।

তবে ফের নেতৃত্ব বুঝে নিয়ে লড়াইয়ে তৈরি সাকিব আল হাসান। তামিম ইকবাল-লিটন দাসরা লড়তে প্রস্তুত। ম্যাচের টিকিট বিক্রি শুরু হলেও অ্যান্টিগার মানুষের খুব একটা আগ্রহ নেই। টিকিট খুব একটা বিক্রি হচ্ছে না বলে জানালেন ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) গণমাধ্যম আর জনসংযোগ কর্মকর্তা ফিলিপ স্পিনার।

ঘাসে বসে টেস্ট ম্যাচের খেলা দেখার জন্য দিতে হবে ১৫ ডলার। গ্যালারির টিকিটের মূল্য ৪০ ডলার। অবশ্য শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য মূল্যে ছাড় দেওয়া হয়েছে। ১৬ বছর বা এর নিচের বয়সী শিশু আর বয়স্ক নাগরিকদের জন্য টিকিটের মূল্য সাড়ে ৭ ডলার।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অবশ্য অতীত ইতিহাস ভাল নয় বাংলাদেশ ক্রিকেট দলের। এখানেই টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউটের আক্ষেপে পুড়েছিল বাংলাদেশ দল। আশাবাদী হওয়ার মতো একটাই বড় প্রসঙ্গ সাকিব ফিরেছেন নেতৃত্বে। মুমিনুল হক নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরই সাকিবে আস্থা রেখেছে বোর্ড!

টেস্ট সিরিজ থেকে ইয়াসির আলি চৌধুরি রাব্বী ছিটকে গেছেন আগেই। এখন তার জায়গায় কে খেলবেন সেটি নিয়েই কথা হচ্ছে। রাব্বীর জায়গায় এই টেস্টে খেলতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। কারণ লিটন দাস এই টেস্টে নাকি কিপিং করতে চাইছেন না। এই পজিশনে অবশ্য আলোচনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

Previous Post

কোহলিকে পেছনে ফেলে দুইয়ে ইমাম

Next Post

গর্বের পদ্মা সেতুর নামে উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ

Related Posts

ফাইনালে লড়বে লিটন-শান্তর দল
বিশেষ প্রতিবেদন

ফাইনালে লড়বে লিটন-শান্তর দল

4
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা
বিশেষ প্রতিবেদন

তদন্তে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ জাহানারার

9
ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা
বিশেষ প্রতিবেদন

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

4
Next Post
গর্বের পদ্মা সেতুর নামে উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ

গর্বের পদ্মা সেতুর নামে উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ

Discussion about this post

সর্বশেষ..

ফাইনালে লড়বে লিটন-শান্তর দল

ফাইনালে লড়বে লিটন-শান্তর দল

by cricbdadmin
0
4

বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছে। এরমধ্যে ভিন্ন আমেজ দিতে আয়োজন করা ৪ ম্যাচের দুর্দান্ত অদম্য বাংলাদেশ টুর্নামেন্ট করছে বিসিবি। যার ফাইনাল...

মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা

তদন্তে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ জাহানারার

by cricbdadmin
0
9

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করলেও তা...

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

by cricbdadmin
0
4

চেন্নাইয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’-এর প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিল নিউজিল্যান্ড। আফগানিস্তানের করা ১৮২ রান ১৭.৫ ওভারেই...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

মাটি লুট ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ বিসিবির

by cricbdadmin
0
3

মাঠের বাইরের নানা বিতর্কের মধ্যেই এবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সরাসরি আপত্তি তুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বাচলের জাতীয় ক্রিকেট...

ধারাবাহিকতায় স্বপ্নের পথে সাকলাইন

ধারাবাহিকতায় স্বপ্নের পথে সাকলাইন

by cricbdadmin
0
8

এনসিএল টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের সুবাদে আলোচনায় উঠে আসা আব্দুল গাফফার সাকলাইন নিজের সেই ছন্দ ধরে রেখেছেন সর্বশেষ বিপিএল ও অদম্য বাংলাদেশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD