Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাদমানের সেঞ্চুরিতে লিড, তবে দিন শেষে চাপে বাংলাদেশ

April 29, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাদমানের সেঞ্চুরিতে লিড, তবে দিন শেষে চাপে বাংলাদেশ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের মাঠে দ্বিতীয় দিনের শুরুটা যেমন ছিল আশাব্যঞ্জক, শেষটা ঠিক ততটাই হতাশার। ওপেনার সাদমান ইসলামের দীর্ঘ প্রতীক্ষিত শতরানে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনে মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। এতে ৬৪ রানের লিড মিলেছে, তবে হাতে রয়েছে মাত্র ৩ উইকেট।

বাংলাদেশ ইনিংসের বড় আক্ষেপ, দারুণ শুরুর পর কেউই সাদমানের মতো বড় ইনিংস খেলতে পারেননি। এনামুল হক বিজয় ৩৯, মুশফিক ৪০ এবং মুমিনুল ৩৩ রানের মাঝারি ইনিংস খেললেও সেগুলো দলকে যথেষ্ট এগিয়ে নিতে পারেনি।

অন্যদিকে, অভিষিক্ত লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা ১৪ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচে ফেরান সফরকারীদের।

বাংলাদেশের এক সময় স্কোর ছিল ৩ উইকেটে ২৫৯, সেখান থেকে শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে তারা পড়ে যায় বড় চাপে। বিশেষ করে মুশফিকুর রহিমের রান আউট ও এরপর নাঈম-জাকেরদের ব্যর্থতা ইনিংসকে আরও দুর্বল করে দেয়।

দিন শেষে মেহেদী হাসান মিরাজ ১৬ ও তাইজুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন। আগামীকাল তাদের লক্ষ্য হবে লিডকে আরও খানিকটা বাড়ানো, যাতে জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে চাপে ফেলা যায়।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, শান্ত ২৩, মুশফিক ৪০, জাকের ৫, মিরাজ ১৬*, নাঈম ৩, তাইজুল ৫*; এনগারাভা ১১-২-৪১-০, মুজারাবানি ১৬-৪-৪৪-১, মাসাকাদজা ২৯-৫-৭৭-১, মাসেকেসা ১৪-১-৪৪-৩, মাধেভেরে ৮-০-২৯-০, বেনেট ৯-১-৪৯-১)
# ২য় দিন শেষে

Previous Post

মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট আবাহনীর

Next Post

প্রিমিয়ার লিগের রোল অব অনার

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
প্রিমিয়ার লিগের রোল অব অনার

প্রিমিয়ার লিগের রোল অব অনার

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD