Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

August 5, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তালিকায় যুক্ত হলো আরও একটি আসর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশে খেলার পর এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলবেন তিনি। তিনবারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী সানরাইজার্স ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বাংলাদেশের এই স্পিনারকে।

সানরাইজার্স ইস্টার্ন কেপ ২০২৩ ও ২০২৪ সালে টানা দুটি শিরোপা জয়ের পর সর্বশেষ ২০২৬ মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছে। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পরিকল্পনার অংশ হিসেবে রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা।

দলটির হয়ে রিশাদ মূলত আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ গজনফারের পরিবর্তে সুযোগ পেয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের বর্তমান দলে কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকীয়া, অ্যাডাম মিলনে, মার্কো ইয়ানসেন, ত্রিস্তান স্টাবস ও মিচেল মার্শের মতো আন্তর্জাতিক তারকারাও রয়েছেন। আগামী ৭ অক্টোবর এসএ টোয়েন্টির নতুন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে সানরাইজার্স ইস্টার্ন কেপ ১৭ জনের স্কোয়াড গঠন করেছে। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস ১৯ সদস্যের দল পূর্ণ করেছে।

২০২৩ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত চারটি আসর অনুষ্ঠিত হয়েছে এসএ টোয়েন্টির। এর মধ্যে তিনবারই শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। একবার চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। প্রিটোরিয়া ক্যাপিটালস দুইবার রানার্সআপ হয়েছে। ২০২৪ সালে ডারবান সুপার জায়ান্টস ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস এখনো ফাইনালে খেলার সুযোগ পায়নি।

রিশাদের জন্য এটি হবে চতুর্থ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন। ২০২৫-২৬ মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়ে দলের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া পিএসএলে লাহোর কালান্দার্স ও রাওয়ালপিন্ডির প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২৪ সালের গ্লোবাল সুপার লিগে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে।

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD