Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্লে-অফের দোরগোড়ায় রংপুর, কঠিন সমীকরণে ঢাকা-নোয়াখালী

January 13, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লিগ পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সোমবার রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয় তিনটি দলের প্লে-অফ নিশ্চিত করে দেয়। ফলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া শেষ পর্বে লিগের বাকি ম্যাচগুলোতে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চতুর্থ ও শেষ প্লে-অফ স্থানটি।

পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স আগেভাগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। আট ম্যাচে ছয়টি জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে রাজশাহী রয়েছে টেবিলের শীর্ষে। চট্টগ্রাম রয়্যালস সাত ম্যাচে পাঁচটি জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান ১০ পয়েন্ট থাকলেও নয় ম্যাচ খেলে পাঁচটি জয় পাওয়ায় তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স।

চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্সের অবস্থান এখনো পুরোপুরি নিরাপদ নয়। আট ম্যাচে চার জয় ও চার হারে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। যদিও বাস্তবতা বলছে, প্লে-অফে ওঠার দৌড়ে রংপুরই সবচেয়ে এগিয়ে। ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস আটটি করে ম্যাচ খেলে মাত্র দুটি করে জয় পেয়েছে।

প্লে-অফে যেতে হলে দুই দলকেই শেষ দুটি ম্যাচে জয় পেতে হবে। এই দুই দলের সঙ্গেই একটি করে ম্যাচ খেলবে রংপুর। ফলে রংপুর যদি যেকোনো একটি ম্যাচ জিততে পারে, তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। এদিকে ঢাকা ও নোয়াখালীর বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস, যা তাদের জন্য পথকে আরও কঠিন করে তুলেছে।

লিগ পর্বের পর্দা নামতে আর বেশি সময় নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের শেষ ছয়টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব এবং ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

Previous Post

ঢাকাকে উড়িয়ে প্লে-অফে রাজশাহী

Next Post

২৪ ম্যাচের সিলেট অধ্যায় পেরিয়ে ঢাকায় চূড়ান্ত ফয়সালা

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!

২৪ ম্যাচের সিলেট অধ্যায় পেরিয়ে ঢাকায় চূড়ান্ত ফয়সালা

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD