টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের লড়াইটা অনায়াসেই পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ২০ ওভারের বিশ্বসেরার এই লড়াইয়ের মূলপর্বের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষায় দল। বুধবার টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করছে পাকিস্তান।
কলকাতার ইডেন গার্ডেন্সে এদিন দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। অবশ্য শুরুটা ভালই হয়েছিল। সার্জিল খানকে ১৮ রানে ফেরত পাঠান বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসা আরাফাত সানি।
তারপর অবশ্য বাংলাদেশের বাজে বোলিংয়ের ফায়দা নিয়েছে পাকিস্তান। ৪২ বলে ৬৪ রান করেন হাফিজ। ১৯ বলে ৪৯ রানের ঝড় তুলেন অধিনায়ক শহীদ আফ্রিদি। ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক।
আরাফাত সানি ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। অন্য উইকেটটি সাব্বিরের।



