Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রান উৎসব কিউইদের, চাপে বাংলাদেশ

March 1, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ ক্রিকেট দল।  তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে পাওয়া স্কোরটা নিউজিল্যান্ডের দুই ওপেনারই টপকে যান। জিত রাভাল আর টম ল্যাথাম তুলে নেন শতরান। উইলিয়ামসনও সেঞ্চুরির পথে।

বাংলাদেশের করা প্রথম ইনিংসের ২৩৪ রান শুক্রবার অনায়াসেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড।  দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা স্কোর বোর্ডে তুলে ৪ উইকেটে ৪৫১। ৬ উইকেট হাতে নিয়ে কিউইরা এগিয়ে ২১৭ রানে। উইকেটে কেন উইলিয়ামসন ৯১ রানে। সঙ্গী নেইল ওয়াগনার। এর আগে টম লাথাম ১৬১ ও জিত রাভাল করেন ১৩২ রান। সৌম্য সরকার নেন দুটি উইকেট।

আগের দিনের অপরাজিত জিত রাভাল ও টম ল্যাথামের উদ্বোধনী জুটি এনিদও দুর্দান্ত খেললেন। তারা গড়েন ২৫৪ রানের জুটি। নিউজিল্যান্ডের ইতিহাসের এটি তৃতীয় সেরা উদ্বোধনী জুটি। ১৭তম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান রাভাল। একই সঙ্গে টেস্টে হাজার রানও পূর্ণ হয়েছে তার। ল্যাথাম টানা তৃতীয় টেস্টে খেলেন দেড়শ ছাড়ানো স্কোর।

এদিন অনিয়মিত বোলার সৌম্য সরকারই ছিলেন তুলনামূলক কার্যকর। স্পিনে মেহেদী হাসান মিরাজ লাইন-লেংথ খুঁজে পাননি।

রাভাল আউট হয়েছেন ১৩২ রানে। উইলিয়ামসন নেমেই দাপটে খেলেন। ল্যাথামের সঙ্গে তার জুটিতে রান উঠতে থাকে ওয়ানডের গতিতে। শেস পর্যন্ত সৌম্যই থামান ল্যাথামকে। ওয়াইড স্লিপে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন মোহাম্মদ মিথুন। তার আগে ২৪৮ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১৬১ রান করেন ল্যাথাম। তার বিদায়ে ভাঙে ৮৮ বলে ৭৯ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪/১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১১৮ ওভারে ৪৫১/৪ (আগের দিন ৮৬/০) (রাভাল ১৩২, ল্যাথাম ১৬১ উইলিয়ামসন , টেলর ৪, নিকোলস ৫৩, ওয়াগনার ; আবু জায়েদ ২৩-৪-৬৫-০, ইবাদত ২১-৪-৭৭-০, খালেদ ২২-৬-৮৪-০, সৌম্য ১৮-১-৫৭-২, মিরাজ ৩১-১-১৪৯-১, মাহমুদউল্লাহ ১-০-৩-১, মুমিনুল ১-০-১১-০)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD