Thursday, July 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পারিশ্রমিকের জন্য বোর্ডের দ্বারস্থ ব্রাদার্সের ক্রিকেটাররা

August 2, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফতুল্লায় জিতে সিরিজ ‘এ’ দলের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুতেই ক্লাবগুলোকে নিয়ন্ত্রন করতে পারছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাকি শর্ষেই ভুত-তা স্পষ্ট নয়। এর আগে বকেয়া পাওনার দাবিতে বিসিবিতে অভিযোগ জানিয়েছিলেন ভিক্টোরিয়ার ক্রিকেটাররা। তাদের আশ্বাস দিয়ে রেখেছেন কর্তারা। ঈদের আগে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট একাডেমির বকেয়া পাওনা নিয়ে অনেক নাটক হয়েছে। এবার সেই একইভাবে পারিশ্রমিকের জন্য বোর্ড কর্তাদের সহযোগিতা চাইল প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ব্রাদার্স ইউনিয়ন।

২২ জুন শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু এখনো কয়েকটি দলের ক্রিকেটাররা তাদের প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি। তারই একটি ব্রাদার্স ইউনিয়ন। দলটির ক্রিকেটাররা পাওনার দাবিতে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসেছিলেন মঙ্গলবার। শাহরিয়ার নাফীস, নাফিস ইকবাল, সঞ্জীত সাহা, নাবিল সামাদ’সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। সেখানে অবশ্য অাশ্বাস মিলেছে। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে সপ্তাহ খানেকের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাহী।

নিয়ম অনুযায়ী লিগের শুরুতে চুক্তির ৩০ শতাংশ, সুপার লিগের শুরুতে ৩০ শতাংশ আর লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে বাকি ৪০ শতাংশ বুঝে পাওয়ার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু ব্রাদার্সের ক্রিকেটাররা পেলেন মাত্র ৩০ শতাংশ অর্থ।

সংগত কারণেই হতাশ ব্রাদার্সের ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো কিছুই হচ্ছে না। রোজার ঈদের আগে তারা একটা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর পাওনার ব্যাপারে কোনো আশ্বাস বা আলোচনা করেননি। আমরা মাত্র ৩০ শতাংশ টাকা পেয়েছি। এই সময়ের মধ্যে শতভাগ পেয়ে যাওয়ার কথা ছিল।’

হতাশ নাফীস আরো বলছিলেন, ‘দেখুন, ঈদের আগে দুটি ক্লাবের পেমেন্ট বিসিবি করে দিয়েছে। ৭০ ভাগ বাকি আছে। শতভাগ দেয়ার ডেডলাইন শেষ। আমরা বলেছি, পাওনার ব্যাপারটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। আশা করছি সুখবর পাবো।’

এই প্রিমিয়ার লিগই ক্রিকেটারদের আয়ের বড় উৎস। সেখানে পারিশ্রমিক না পেয়ে দিশেহারা ক্রিকেটাররা তাকিয়ে বোর্ডের দিকে।

Previous Post

বিদেশি কোচদের নিয়ে শঙ্কা কাটল বিসিবির

Next Post

আগামী ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে টেস্ট বাংলাদেশের

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

8
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

8
Next Post
৯৬ রানের হার দিয়ে ভারত সফর শুরু মুমিনুলদের

আগামী ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে টেস্ট বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
8

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD