Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আমিরকে টপকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজুর

April 3, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষস্থান নিয়ে জমে উঠেছে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা। সেই লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের মোহাম্মদ আমির। দুজনের মধ্যে ব্যবধান এখন মাত্র এক উইকেট।

২০২৬ সালের পিএসএলে ভিন্ন দুটি দলে খেললেও দুজনই রয়েছেন ছন্দে। লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর, আর নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠে নামছেন আমির। বর্তমানে টি-টোয়েন্টিতে ৪১৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন আমির, আর ঠিক পেছনেই ৪১৪ উইকেট নিয়ে অবস্থান মুস্তাফিজুরের। ফলে আজকের ম্যাচেই এই অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা জোরালো।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন মুস্তাফিজুর। এই ম্যাচে তিনি যদি দুটি উইকেট নিতে পারেন, তাহলে আমিরকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে বসবেন।

তবে শুধু উইকেটের সংখ্যাতেই নয়, বোলিং দক্ষতাতেও আলাদা করে নজর কাড়ছেন এই বাংলাদেশি পেসার। এবারের আসরে দুজনই এখন পর্যন্ত দুটি করে উইকেট পেলেও ইকোনমি রেটে বড় পার্থক্য রয়েছে। আমির যেখানে রানের বন্যা বইয়ে দিয়েছেন, সেখানে মুস্তাফিজুর অত্যন্ত মিতব্যয়ী বোলিং করে নিজেকে আলাদা করে তুলেছেন। ৮ ওভারে মাত্র ৩৯ রান খরচ করে তিনি দেখিয়েছেন কতটা নিয়ন্ত্রিত হতে পারেন।

মুস্তাফিজুরের বোলিংয়ের আসল শক্তি তার বৈচিত্র্য। স্লোয়ার ও কাটারের মিশেলে ব্যাটারদের বিভ্রান্ত করে দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার করা ৪৮ বলের মধ্যে ১৮টিই ডট বল, যা তার নিয়ন্ত্রণ ও পরিকল্পনার প্রমাণ। ইনিংসের শুরুর দিকেই উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারেও তিনি প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন বড় হুমকি। শেষদিকে দেওয়া তার ডট বলগুলো ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা রাখে।

এই পারফরম্যান্সে মুগ্ধ তার দল লাহোর কালান্দার্সও। সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজুরকে ‘কৌশলের ওস্তাদ’, ‘বরফের মতো ঠাণ্ডা’, ‘ডেথ ওভারের বিশেষজ্ঞ’ এবং ‘কাটারের জাদুকর’-এমন নানা উপাধিতে ভূষিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এতে স্পষ্ট, দলে তার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে একই দলে খেলছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, যদিও এখন পর্যন্ত ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। দুই ম্যাচে এক জয় ও এক হারে লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে।

Previous Post

ভারতের সঙ্গে নতুন করে যোগাযোগ বিসিবির!

Next Post

কক্সবাজারে স্পোর্টস ভিলেজের ঘোষণা আমিনুলের

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
কক্সবাজারে স্পোর্টস ভিলেজের ঘোষণা আমিনুলের

কক্সবাজারে স্পোর্টস ভিলেজের ঘোষণা আমিনুলের

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD