Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঈদের পর নতুন লড়াই মুস্তাফিজের

August 31, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মায়ের কাছে ফিরেও স্বস্তিতে নেই মুস্তাফিজ!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনকয়েক বাড়িতে ছুটি কাটিয়ে ফের রাজধানী ঢাকায় ফিরলেন মুস্তাফিজুর রহমান। ফিরেই পা রাখলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে ফিজিওর সঙ্গে বুধবার কিছুটা সময় কাটালেন তিনি। হাঁটুর সফল অস্ত্রোপচারের পর থেকে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন কাটার মাস্টার।

এইতো গত শনিবার নিজের এলাকা সাতক্ষীরায় গিয়েছিলেন কাটার মাস্টার। সেখানে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বাঁহাতি এই পেসার চলে আসলেন রাজধানীতে। অবশ্য সপ্তাহখানেক পরই ফের ফিরে যাবেন নিজ গ্রামে। পরিবারের মানুষদের নিয়ে কাটাবেন ঈদের ছুটি। সেই উৎসব শেষেই মূলত শুরু হবে অস্ত্রোপচার কাটিয়ে উঠা এই তারকা ক্রিকেটারের ফেরার মিশন। পুনর্বাসন প্রক্রিয়া পুরোদমে শুরু হবে মুস্তাফিজের। এই তথ্য দিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

সংবাদ মাধ্যমকে বুধবার বিসিবির চিকিৎসক জানালেন, ‘ঈদের আগে মুস্তাফিজ আরো কয়েকটা দিন ঢাকায় থাকবে। আট কিংবা নয় সেপ্টেম্বর ও ফিরে যাবেন সাতক্ষীরায়। ঈদের ছুটি শেষে আবারও আমরা বলেছি ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে ফিরতে। তারপরই মুস্তাফিজের পুনর্বাসনের দ্বিতীয় পর্যায় শুরুর কথা ভাবছি।’

দেবাশিষ চৌধুরী জানালেন সবকিছু ঠিক মতো এগিয়ে গেলে মাস পাঁচের মধ্যে ফিরবেন দ্য ফিজ। বলছিলেন, ‘বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। তাই কবে মাঠে ফিরবেন- মুস্তাফিজ হুট করে দিনক্ষণ বলে ফেলা কঠিন। তবে পুনর্বাসন প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকলে পাঁচ মাস পর তার মাঠে ফেরার সম্ভাবনা থাকবে ওর।’

এ বছর আর তাকে টাইগারদের জার্সিতে দেখা যাচ্ছে না সেটা নিশ্চিত। তাকে হয়তো আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যেতে পারে।

এইতো গত ১১ আগস্ট অস্ত্রোপচার করা হয় মুস্তাফিজের। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের তার বাঁ-কাঁধের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে গত ২২ আগস্ট দেশে ফেরেন মুস্তাফিজ।

এখন ফেরার লড়াইয়ে ব্যস্ত সময়ের আলোচিত এই তারকা।

Previous Post

রেকর্ডময় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে আমিরের চমক

Next Post

মাশরাফিদের বোলিং কোচ ওয়ালশ

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
মাশরাফিদের বোলিং কোচ ওয়ালশ

মাশরাফিদের বোলিং কোচ ওয়ালশ

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD