Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই দশক পর ফুটবলে মোহামেডানের সোনালি দিন

May 17, 2025
in অনান্য খেলা, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই দশক পর ফুটবলে মোহামেডানের সোনালি দিন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

২৩ বছরের অপেক্ষা। ভক্ত-সমর্থকের দীর্ঘশ্বাস আর হতাশার দিনপঞ্জি আজ শেষ হলো। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশেষে ঘরোয়া ফুটবলে ফিরে পেল রাজত্ব। আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল সাদা-কালোরা।

কুমিল্লায় ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী। সেই হারের পরই তালিকায় মোহামেডানের অর্জিত ৩৮ পয়েন্ট আর ধরতে পারবে না কেউ। ১৫ ম্যাচেই শিরোপা নিশ্চিত করল তারা। এক সময় পয়েন্ট টেবিলের নিচে থাকা দলটি এবার সবার ওপরে।

মাঠে নেমে নয়, প্রতিপক্ষের হারে শিরোপা জিতেছে মোহামেডান। এমন দৃশ্য ফুটবলে বিরল নয়, তবে এতো আবেগঘন পরিবেশে তা কমই দেখা যায়। ক্লাব ভবনে মোবাইল স্ক্রিনে খেলা দেখে কোচিং স্টাফ ও খেলোয়াড়রা যখন ফর্টিসের দ্বিতীয় গোলটি দেখেন, তখন থেকেই শুরু হয় উদযাপনের প্রস্তুতি। আর ম্যাচ শেষে নেমে আসে আনন্দের প্লাবন।

খেলার প্রথমার্ধে বজ্রপাত ও বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। খারাপ আবহাওয়ার মাঝে ফর্টিস এগিয়ে যায় পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ১০ জনের ফর্টিস। আবাহনী একটি গোল শোধ দিলেও সমতায় ফিরতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোহামেডান ক্লাবে বাঁধ ভাঙা উল্লাস। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সমর্থক-সবার চোখে জল। সেই জলে ছিল গর্ব, আনন্দ আর অনেক দিনের চাপা কষ্টের বিস্ফোরণ।

২০০২ সালের পর প্রথমবার দেশের শীর্ষ ফুটবল লিগে শিরোপা ঘরে তুলল মোহামেডান। পেশাদার লিগ শুরুর পর এতদিন শূন্য হাতে থাকা ক্লাব এবার পূর্ণতার হাসি হাসছে।

Previous Post

হাতের মুঠোয় জয়, এক ওভারে সর্বনাশ!

Next Post

পারভেজ ইমনের ব্যাটে রেকর্ডের জন্ম, শারজাতে জয় দেখল বাংলাদেশ

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
পারভেজ ইমনের ব্যাটে রেকর্ডের জন্ম, শারজাতে জয় দেখল বাংলাদেশ

পারভেজ ইমনের ব্যাটে রেকর্ডের জন্ম, শারজাতে জয় দেখল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD