Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্বশুর বাড়ি এসে খুশি, ‘সিলেটী’ শব্দ শিখতে চান মঈন

February 14, 2022
in ক্রিকেট ক্যানভাস, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শ্বশুর বাড়ি এসে খুশি,  ‘সিলেটী’ শব্দ শিখতে চান মঈন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নিশ্চিত করেই তার জন্য আবেগের এক জায়গা। কারণ তার স্ত্রী যে ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। এটা হিসেবে রাখলে মঈন আলি বাংলাদেশের জামাই। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারের শ্বশুরবাড়ি সিলেট। অবশ্য নিজে এর আগে কখনোই আসতে পারেন নি সিলেটে। কিন্তু এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে পা রাখলেন চায়ের শহরে। যেখানে তার স্ত্রীর আদিবাড়ি!

সিলেটে পা দিয়ে দারুণ খুশি মঈন আলি। জানালেন কিছু সিলেটী শব্দও শিখে নিয়েছেন তিনি। রোববার সিলেটে নিজ দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অনুশীলনের ফাঁকে মঈন বলেন, ‘বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি। ইংল্যান্ড বাড়ি। জায়গাগুলো আমার কাছে একই। আমার শ্বশুর এখানে আছেন। তাদের প্রতি আর সিলেটের প্রতি আমার শ্রদ্ধা। তারা সব সময় বলে, চলো সিলেটে যাই। কিন্তু কোনোভাবেই পারি না। এখন এখানে আসতে পেরে ভালো লাগছে। খুব খুশি আমি।’

আরও যোগ করলেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। আরো কিছু জানতে পারলে খুশি হতাম। আশা করছি নতুন কিছু শব্দ শিখতে পারব। হোটলে যারা আছে তারা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। এজন্য আমাকে চেষ্টা করে শিখতে হবে।’

মঈন আলির জন্ম, বেড়ে উঠা বার্মিংহামে। তার পূব পুরুষরা অবশ্য পাকিস্তানের। তার স্ত্রী ফিরোজা হোসনের শেকড় সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আধা কিলোমিটার দূরত্বে পীর মহল্লাতেই এক সময় থাকতেন মঈনের শ্বশুর এম হোসেন। পরে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন তিনি। আর সেখানেই জন্ম ও বেড়ে উঠা ফিরোজার। তাদের সংসারে আবু বকর নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে। হাদিয়া নামের একটি কন্যাও আছে তাদের।

মঈন বলেন, ‘আমার স্ত্রী এখানে এসেছে। তার বোন, জামাইসহ সবাই ঢাকায়, দুইদিনের মধ্যে সিলেটে আসবে।’

এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। তারপর ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এসেছেন একাধিকবার।

Previous Post

বাংলাদেশকে হারানো সেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

Next Post

ক্রিকেটের সঙ্গে প্রাণের সম্পর্ক লতার

Related Posts

বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

3
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

9
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
Next Post
ক্রিকেটের সঙ্গে প্রাণের সম্পর্ক লতার

ক্রিকেটের সঙ্গে প্রাণের সম্পর্ক লতার

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল শেষ মোসাদ্দেকের

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি নাম। একটি প্রত্যাশিত, অন্যটি কিছুটা বিস্ময়ের। দুর্দান্ত ফর্মের...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD