Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরাজের পরিবারকে বাড়ি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

November 5, 2016
in নিউজ, বাংলাদেশের যতো টেস্ট, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মিরাজের পরিবারকে বাড়ি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি যে একেবারেই নিম্মবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, সেই গল্পটা সবারই জানা।
খুলনার খালিশপুরের হাউ‌জিং স্টেটের বিআই‌ডি‌সি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটে ভাড়া করা এক জীর্ন কুটিরে সপরিবারে থাকেন তিনি। অনেক প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠা এই প্রতিভাটিই উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। ইংল্যান্ডকে টেস্টে হারানোর নায়কের এমন কষ্টে বেড়ে উঠার গল্পটা জেনেছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

তাইতো মেহদী হাসান মিরাজকে খুলনায় বাড়ি বানিয়ে দিতে বলেছেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাবা রেন্ট-এ-কার চালক জালাল হোসেন তালুকদার। মা গৃহিণী মিনারা বেগম। রয়েছে একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা। তাদের নিয়েই মিরাজের পরিবার। সেই পরিবারে অভাব অনটন থাকলেও সুখের শেষ নেই। তবে বসবাসের জন্য ভাল একটা বাড়ি ছিল না। এবার সেটা পেয়ে গেলেন মিরাজ। তার পরিবারের থাকার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে খুলনার জেলা প্রশাসকের কাছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়া মিরাজ যুব বিশ্বকাপে হয়েছিলেন সেরা খেলোয়াড়। তখনো বাড়ি ফেরার পর তাকে ঘিরে ছিল ভীড়। এবার খুলনায় নিজ বাড়িতে ফিরে তারকা খ্যাতি পেলেন তিনি। তাদের জীর্ন কুটিরের ছোট্ট উঠোনে মানুষের ভিড় ঠাঁই দেয়া যাচ্ছে না।

গাড়িচালক চালিয়ে জীবিকা নির্বাহ করা বাবা অসুস্থতার কারণে সেই পেশা ছেড়েছেন। তাইতো এই কুড়েঘর ছেড়ে ফ্ল্যাটে উঠার সুযোগটাও নেই। তবে এবার প্রধামন্ত্রীর কল্যানে নিজ বাড়িতেই থাকার সুযোগ মিলবে মিরাজের।

তাকে নিয়ে এমন উন্মাদনাটাও যৌক্তিক। ১২৯ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙেছেন এই তিনি। অভিষেকের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড মিরাজের। টেস্টে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট তিনি ১৮৮৬ সালে বিশ্বরেকর্ড গড়েন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার জন জেমস প্যারিসের দখলে ছিল। মিরাজ ১৯ উইকেট নিয়ে তাকে টপকে যান।

Previous Post

ইরফানের বিয়ে নিয়ে কতো নাটক

Next Post

নিরাপত্তা কর্মীদের প্রশংসা করে ঢাকা ছাড়ল ইংল্যান্ড

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
Next Post
গরমে কাবু মঈন আলিরা

নিরাপত্তা কর্মীদের প্রশংসা করে ঢাকা ছাড়ল ইংল্যান্ড

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
4

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD