Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেঞ্চুরির নেপথ্য কৌশল জানালেন মিরাজ

August 6, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে স্বস্তিতে বাংলাদেশ, লিড ২১৭
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের একের পর এক উইকেট পতনের মধ্যে ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তার অপরাজিত সেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে মিরাজ জানিয়েছেন, কঠিন কন্ডিশনে ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তার ইনিংসের মূল চাবিকাঠি।

আজ ডারইউনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। ৫ উইকেটে ১০৫ রান থাকা অবস্থায় ব্যাট করতে নামেন মিরাজ। এরপর দ্রুত আরেকটি উইকেট হারিয়ে দল ৬ উইকেটে ১১০ রানে পরিণত হলে বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়েন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় মিরাজ বলেন, শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তাই তিনি প্রথম থেকেই রান করার চেয়ে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছেন। বলের মেরিট অনুযায়ী খেলেছেন এবং ধীরে ধীরে জুটি গড়ে তোলার চেষ্টা করেছেন। পরে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রান এসেছে।

তিনি বলেন, ‘বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্যও কঠিন ছিল, কারণ এই প্রথম এই কন্ডিশনে খেলছি। তাই প্রথমে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এবং জুটি গড়তে। পরে যখন সুযোগ পেয়েছি, তখন রান হয়ে গেছে।’

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ ছিলেন অফস্পিনার কোরি রোক্কিসিওলি। তিনি ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নেন। হাসান মাহমুদকে ফেরানোর পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯৪ রান। সেখান থেকে শেষ উইকেটে সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ২৬৩ রানে পৌঁছে দেন মিরাজ। খালেদ ২৫ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস শেষ হয়।

মিরাজ জানান, কঠিন পরিস্থিতিতে স্ট্রাইক রোটেট করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সুযোগ পেলে বাউন্ডারিও আদায় করেছেন। তার ভাষায়, ‘কন্ডিশন শুরু থেকেই কঠিন ছিল। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি, স্ট্রাইক রোটেট করে খেলেছি। সুযোগ আসলে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। বর্তমান দলে থাকা কোনো ক্রিকেটারেরই এর আগে সেখানে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না। তাই প্রস্তুতি ম্যাচটিকে মূল টেস্ট সিরিজের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন মিরাজ। তিনি বলেন, এই ইনিংস তাকে আত্মবিশ্বাস দেবে। একই মানসিকতা ধরে রাখতে পারলে তা তার ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের জন্যও ইতিবাচক হবে।

প্রথম দিনের শেষে অবশ্য বল হাতেও ভালো শুরু করেছে বাংলাদেশ। ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করে। মাত্র ১ রানেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তাসকিন আহমেদ বোল্ড করেন ক্যাম্পবেল কেলাওয়েকে, আর হাসান মাহমুদ ফেরান স্যাম কনস্টাসকে।

Previous Post

মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন বাংলাদেশের

Next Post

নতুন চ্যালেঞ্জে রোমাঞ্চিত হ্যাজলউড

Related Posts

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

0
Next Post
নতুন চ্যালেঞ্জে রোমাঞ্চিত হ্যাজলউড

নতুন চ্যালেঞ্জে রোমাঞ্চিত হ্যাজলউড

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by cricbdadmin
0
0

টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো প্রস্তুতি যাকে বলে! ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস...

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

দেশে ফিরতে চান সাকিব, তবে আইনি পথ ছাড়া সুযোগ দেখছেন না আমিনুল

by cricbdadmin
0
0

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।...

cale-cache-b ?>