Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফের মাঠে নামছেন আকরাম-নান্নু-সুমনরা

August 22, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রধান নির্বাচক নান্নু, ফিরলেন বাশার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময় মাঠ মাতিয়েছেন তারা। কিন্তু বাস্তবতার কাছে হার মেনে এক সময় ঠিকই সরে দাড়াতে হয়েছে। বয়স নামের সেই বাধার প্রাচীর টপকে ফের মাঠে ফিরছেন সাবেক তারকা ক্রিকেটাররা। মাস্টার্স ক্রিকেট লিগের (এমসিএল) আদলে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ (এমসিসিবি)। সব কিছু ঠিক থাকলে ছয়টি দল নিয়েই হবে এই টুর্নামেন্ট। ১ সেপ্টেম্বর  শুরু হয়ে শেষ হবে ৩ সেপ্টেম্বর।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মোট ৬ দল থাকবে। যার নাম রাখা হয়েছে- ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং অলস্টার্স। প্রতি চারজন করে ক্রিকেটার রাখা হয়েছে। যাদের ঘরোয়া লিগে কমপক্ষে দশ বছর খেলার অভিজ্ঞতা আছে তারাই এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হবেন। বাকি অবসর নেয়া ক্রিকেটারদের নিলামের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত করা হবে।

টি-টুয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলবেন- আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, সালাউদ্দিন, জালাল ইউনুস, ফারুক আহমেদের মতো সাবেক তারকা টাইগার ক্রিকেটাররা। তাদের সঙ্গে থাকার কথা ছয় সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমনের। তারাই দলগুলোকে নেতৃত্ব দেবেন।

প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের নবনির্মিত শেখ কামাল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

জানা গেল, টুর্নামেন্ট থেকে আয়কৃত অর্থ ক্রিকেটারদের উন্নয়ন তহবিলে দেয়া হবে।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD