Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুৎফর রহমান বাদল

October 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুৎফর রহমান বাদল
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে যখন উত্তাপ বাড়ছিল, ঠিক তখনই হঠাৎ নাটকীয় এক সিদ্ধান্তে সরে দাঁড়ালেন লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। শুক্রবার মধ্যরাতে তার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।

তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ইতোমধ্যে পেরিয়ে গেছে বুধবার দুপুরে। তাই লুৎফর রহমান বাদলের নাম ভোটের তালিকায় থাকলেও তিনি আর কার্যত প্রতিদ্বন্দ্বিতায় নেই।

বিবৃতিতে লুৎফর রহমান বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলাম।’

লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান আরও যোগ করেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব‍্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প‍্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন‍্যবাদ।’

লুৎফর রহমান বাদলের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচনের ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি–২) পদে প্রতিদ্বন্দ্বিতা আরও সীমিত হয়ে গেল। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালকের পদের জন্য এখন লড়াইয়ে আছেন মাত্র ১৫ জন প্রার্থী। আরও নির্বাচনের সত্যিকারের আমেজ কমে গেল। এই ক্যাটেগরিতে থেকে ১২টি পরিচালক পদে লড়াইয়ে থাকলেন এখন মাত্র ১৫ জন প্রার্থী।

এর আগে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, নির্বাচনে সরকারের প্রভাব স্পষ্টভাবে কাজ করছে।

৬ অক্টোবর বিসিবি নির্বাচন। নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক এই সরে দাঁড়ানোর ধারাবাহিকতা ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে। একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচনটি অনেকটা একপাক্ষিক হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা-

ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ):

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)

মো. তওহীদ তারিক খান (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি–২ (ক্লাব):
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), রফিকুল ইসলাম (ইন্দিরা ক্রীড়া চক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), সৈয়দ বোরহান হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিওম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ (প্রগতি সেবা সংঘ), আসিফ রাব্বানী (শাইনপুকুর), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সূর্যতরুণ), এ এইচ এম সাইদুল ইসলাম (গোপীবাগ ফ্রেন্ডস), ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ), আর এম নাজমুস সাকিব (প্যারাডাইস স্পোর্টিং ক্লাব)।

ক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান):

সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

Previous Post

আফগানদের হারিয়ে জয়ের গল্প লিখলো বাংলাদেশ

Next Post

এবার ওয়ানডের মঞ্চে মিরাজের বাংলাদেশ, দলে চমক!

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
সুযোগ কাজে লাগাতে চান সাইফ হাসান

এবার ওয়ানডের মঞ্চে মিরাজের বাংলাদেশ, দলে চমক!

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD