Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

May 3, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান বাংলাদেশের অধিনায়ক। এর আগেও একই ধরনের সমালোচনায় দেখা গেছে তাকে, আর এবারও ব্যতিক্রম হয়নি।

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত বাংলাদেশের হার ডেকে আনে। ইনিংস কমে ১৫ ওভারে নেমে এলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দল, আর সেই চাপ আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ছোট জুটি ছাড়া ইনিংসে তেমন কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি।

ম্যাচ শেষে লিটন বিশেষভাবে তুলে ধরেছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের প্রসঙ্গ। তিনি মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে স্পিনারদের ব্যাট হাতেও অবদান রাখতে হবে। তার ভাষায়, ‘এজন্যই তো বললাম যে আমি ওইদিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদী, নাসুম এরা তো স্পিনার হিসেবে খেলে। বিশ্বজুড়ে যাঁরা স্পিনার হিসেবে খেলে, সঙ্গে ব্যাটিং করে সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে যেখানে আশ্চর্যজনক কিছু থাকে। অনেক দলে ক্রিকেটার থাকে না। কিন্তু শুধু বোলার হিসেবেই খেলে। কিন্তু শেখ মেহেদী তো ব্যাটিং পারে। সেই পারফরম্যান্সটা আমাদের দরকার আন্তর্জাতিক ক্রিকেটে। নাসুম, রিশাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই জিনিস প্রাপ্য।’

যদিও ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল, তবুও সেটিকে অজুহাত করতে চাননি বাংলাদেশ অধিনায়ক। তার মতে, শুরুতেই তিন উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, ‘দেখুন পরিস্থিতি দুই রকম ছিল। এটা কারও হাতে থাকে না। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আমরা যখন প্রথমে খেলতে নেমেছি, তখন উইকেটের আচরণ ছিল একরকম। ৩ উইকেট হারানোর পর আমরা শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলাম। সেখান থেকে একটা জুটি হচ্ছিল। তারপর আবার ব্রেকে চলে গেছি।’

শেষের দিকে রান তোলার ব্যর্থতা নিয়ে আক্ষেপ ছিল স্পষ্ট। শামীম হোসেন পাটোয়ারীর অপ্রয়োজনীয় শট খেলে আউট হওয়া এবং মোহাম্মদ সাইফউদ্দিনের শূন্য রানে ফেরাটা দলের পরিস্থিতি আরও জটিল করে তোলে। শেখ মেহেদী কিছুটা চেষ্টা করলেও সেটি ম্যাচে প্রভাব ফেলতে পারেনি।

দলের ভারসাম্য নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেছেন লিটন। সাত নম্বর পজিশনে কাকে খেলানো হবে, তা নিয়ে যে সীমাবদ্ধতা রয়েছে, সেটিও তুলে ধরেন তিনি। লিটনের ভাষায়, ‘সাত নম্বরে যদি আমি কেবল একজন ব্যাটারকে খেলাই, তবে বোলিং কোটা পূর্ণ করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ দলে এমন কেউ থাকলে যে সাত নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারবে, তবে অবশ্যই জানাবেন।’

চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকলেও শেষ ম্যাচে হেরে সিরিজ সমতায় শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ ম্যাচটিই ছিল নির্ধারক। সেখানে ৬ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হন বেভান জ্যাকবস, আর ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরা হন তাওহীদ হৃদয়।

Previous Post

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

Related Posts

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

5
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

3
আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD