Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মাহমুদউল্লাহর নেতৃত্বে লিজেন্ডসে বাংলাদেশ

September 24, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ চ্যাম্পিয়নস। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দেওয়া হয়েছে দলের নেতৃত্ব।

মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দলে দেশের ক্রিকেটের পরিচিত বেশ কয়েকজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। স্কোয়াডে রয়েছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও রনি তালুকদারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া দলে আছেন আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাবেক তারকাদের এই ক্রিকেট আসর। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটাররা এতে অংশ নেবেন। টুর্নামেন্টে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের মঈন আলীর মতো তারকা ক্রিকেটারদেরও মাঠে দেখা যাবে।

৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

এরপর ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

Related Posts

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

ছয় ম্যাচ, চার জয়-ফাইনালের পথে বাংলাদেশের সমীকরণ

0
সাকিবের মতো বাঁহাতি স্পিনার খুঁজছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিবের মতো বাঁহাতি স্পিনার খুঁজছে বাংলাদেশ

0
রশিদ এখন নাম্বার ওয়ান!
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির সাম্রাজ্যে রশিদই রাজা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD