Monday, October 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

কাউন্টিতে সুযোগ পেয়ে স্বপ্নপূরণ খালেদের

October 4, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাউন্টিতে সুযোগ পেয়ে স্বপ্নপূরণ খালেদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের পেসার খালেদ আহমেদের। সেই স্বপ্ন পূরণের সুযোগ যখন এলো, তখন আর হাতছাড়া করেননি তিনি। প্রথমবারের মতো বিদেশের লিগে খেলার সুযোগ পেয়ে ইংলিশ কাউন্টির দল কেন্টের হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই টাইগার পেসার।

কেন্টের হয়ে খেলা ম্যাচগুলোতে কার্যকর ভূমিকা রেখেছেন খালেদ। তার পারফরম্যান্সের সময়েই সেকেন্ড ডিভিশন থেকে ডিভিশন ওয়ানে উন্নীত হয়েছে কেন্ট। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যও তার কাউন্টি অভিযানকে করে তুলেছে বিশেষ।

ছোটবেলা থেকেই ইংলিশ ক্রিকেটে খেলার স্বপ্ন দেখতেন খালেদ। নিজের সেই স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি ছোটবেলায় যখন ক্রিকেট খেলা শুরু করি, যখন বুঝতে শুরু করি ক্রিকেট, তখন একটা স্বপ্ন ছিল যে, কোনোদিন কোনো ফ্র্যাঞ্চাইজি ৪-ডে বা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার স্বপ্ন ছিল। তো আমার কাছে ইংলিশ ক্রিকেটটা খুবই ওপরে ছিল। তো চেষ্টা করছি। সুযোগ পাইছি যখন তখন অনেক, মানে কি, মনে মনে অনেক খুশি ছিলাম যে ওখানে যাওয়ার পরে।’

দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার পর কাউন্টিতে খেলার সুযোগটি খালেদের জন্য ছিল নিজেকে ফিরে পাওয়ারও একটি সুযোগ। ইংল্যান্ডের কন্ডিশনে শুরুতে কিছুটা মানিয়ে নিতে সমস্যা হলেও ধীরে ধীরে তা কাটিয়ে ওঠেন তিনি।

কাউন্টি অভিজ্ঞতা নিয়ে খালেদ বলেন, ‘এক্সপেরিয়েন্স ওয়াজ আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। যে আমি অনেকদিন ধরে ম্যাচের বাইরে ছিলাম। তখন একটা অপরচুনিটি আসছিল। আমি রাজি হই, তাড়াতাড়ি করে যাই। তো ওইখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, প্রথম দিকে ওদের ঠান্ডার সাথে একটু কষ্ট হইছে এডজাস্ট হতে। বাট যখন আমি খেলা শুরু করছিলাম, তখন আলহামদুলিল্লাহ ভালো স্টার্ট হইছে।’

কেন্টে গিয়ে শুরুতেই অবশ্য মাঠে নামার সুযোগ পাননি খালেদ। প্রথম ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হলেও পরবর্তী ম্যাচগুলোতে নিয়মিত খেলার আশ্বাস দিয়েছিলেন দলের কোচ ও অধিনায়ক। খালেদ বলেন, ‘আমি যাওয়ার পরে আমি কিন্তু একটা ম্যাচ খেলি নাই। তখন আমাকে ক্যাপ্টেন প্লাস কোচরা আইসা বলছে যে, ‘তুমি আসছো, আসার পরে এখানে এডজাস্ট হওয়ার একটা ব্যাপার আছে। তো তুমি চেষ্টা করো এখানে এডজাস্ট হওয়ার। নেক্সট ম্যাচ থেকে তুমি কন্টিনিউ খেলবা।’ শুধু খেলা না, খেলার বাইরেও ড্রেসিংরুমে ওদের সাথে অনেক মজা করছি। ওরা অনেক ফ্রেন্ডলি ছিল।’

বাংলাদেশের গরম আবহাওয়া থেকে ইংল্যান্ডের ঠান্ডা কন্ডিশনে গিয়ে মানিয়ে নেওয়াটাও ছিল খালেদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সেই ভিন্ন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেন তিনি। মাঠের পারফরম্যান্সেও যার প্রতিফলন দেখা গেছে।

Related Posts

দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের দাপট, রুয়েলের পাঁচ

0
বিশ্বকাপে বিশেষ কিছুর আশায় শান্ত
বিশেষ প্রতিবেদন

অসুস্থতা কাটিয়ে মিরপুরে শান্ত, টেস্টে খেলা নিয়ে অপেক্ষা

0
তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসের ব্যর্থতায় ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন বার্তা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD