ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
আগের ম্যাচেই ব্যাট হাতে গড়েন ইতিহাস। দেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি। একইসঙ্গে সতীর্থ ইমাম উল হককে নিয়ে গড়েন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। ৩০৪ রান করেন দু’জন। এবার স্বপ্নের মতো এক অর্জন যোগ হল ফখর জামানের নামের পাশে। স্যার ভিভ রিচার্ডসের গড়া ৩৮ বছর আগের রেকর্ড ভাঙ্গলেন পাকিস্তানের এই ওপেনার।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ের কুইন্স পার্ক ওভালে ২০ রান তুলতেই গড়েন বিশ্বরেকর্ড। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম একহাজার রানের বিশ্বরেকর্ডের এখন ফখর জামানের।
ক্যা্রিয়ারের ১৮তম ওয়ানডে ম্যাচে এক হাজার রানের মাইলফলকে পা রাখেন এ ব্যাটসম্যান। ১৯৮০ সালে এই রেকর্ড গড়েছিলেন ভিভ রিচার্ডস। ৩৮ বছর পর রেকর্ড ভাঙ্গলেন ফখর জামান। জিম্বাবুয়ের বিপক্ষে এদিন ৮৫ রান করেন তিনি। এই সিরিজে তার আগের ৪ ইনিংস যথাক্রমে- ৬০, ১১৭*, ৪৩*, ২১০*!
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে হাজার রানের বিশ্বরেকর্ডটি এতো দিন ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের৷ ২১ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ডের কেভিন পিটারসন, জোনাথন ট্রট ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ২১ ইনিংস এক হাজার রান ক্লাবে নাম লেখান।
২০০৬ সালে স্যার ভিভের রেকর্ড স্পর্শ করেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। এরপর ২০১১ সালে ইংলিশ জোনাথন ট্রট একই রেকর্ডে নিজের নাম লেখান। আর ২০১৪ সালে রেকর্ডটি ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
কিন্তু তাদের টেক্কা দিলেন ২৮ বছর বয়সী ফখর জামান। নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়!


