Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন চ্যালেঞ্জে প্রস্তুত এনামুল

July 17, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অভিনন্দন মুশফিক-মন্ডি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঘরোয়া ক্রিকেটে দারুণ দাপট তার। দুর্দান্ত খেলে যাচ্ছেন বছরের পর বছর। তারই পথ ধরে জাতীয় দলে ডাক পেলেও জায়গাটা ঠিক ধরে রাখতে পারেন নি এনামুল হক বিজয়। মাঝে চোটও বেশ ভুগিয়েছে তাকে। গত বছর অবশ্য ওয়ানডে দলে ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় বাদ পড়েন। এরপর ঘরোয়া লিগে ভালো খেলে এক বছর পর আবার জাতীয় দলে জায়গা পেলেন এই ব্যাটসম্যান। এবার ভাল খেলে দলে টিকে যেতে চান তিনি।

লিটন কুমার দাস ছুটিতে থাকায় আসন্ন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন এনামুল। সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘আমি এমন দিনের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার একমাত্র কাজ হচ্ছে ভালো খেলা। একজন ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি পারফরম্যান্সই সব কিছু। সিরিজটা ভালো খেলতে চাই।’

গত বছর উইন্ডিজ সিরিজে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৩ রান। এবার ভাল খেলতে তৈরি ‘আশা করছি এবার সুযোগটা কাজে লাগাতে পারব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

গত ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছেন এ ডানহাতি ওপেনার। শুরু করেছিলেন দুর্দান্ত। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু শেষ দিকে সে ধারাটা ধরে রাখতে পারেননি। ১৬ ম্যাচে করেন ৫৫২ রান।

বাংলাদেশের হয়ে এনামুল খেলেছেন ৩৭টি ওয়ানডে। করেছেন ৩০.৫২ গড়ে ১০৩৮ রান। এরমধ্যে সমান ৩টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিও রয়েছে। এবারের লঙ্কা সিরিজে একাদশে সুযোগ পেলে এ সংখ্যাটা বাড়িয়ে নিতে চান তিনি।

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে ২৬, ২৮ ও ৩১ জুলাই। ১ আগষ্ট দেশে ফেরার কথা টাইগারদের।

Previous Post

নাইটহুড’ পাচ্ছেন স্টোকস?

Next Post

আফগানের বিপক্ষে রুবেল, সাব্বির, এনামুল ও মিঠুন

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post
হ্যাটট্রিক হল অথচ কেউ জানেনা!

আফগানের বিপক্ষে রুবেল, সাব্বির, এনামুল ও মিঠুন

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD