Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেমি-ফাইনালে প্রাইম দোলেশ্বর

February 28, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আবাহনীর জয়ের দিনে সুপার সিক্সে দোলেশ্বর
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগেই ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ফরহাদ রেজা। সাফল্যের সেই ধারাবাহিকতা থাকল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। দুর্দান্ত বোলিংয়ের পর বিপদের মুহূর্তে ব্যাট হাতে ঝড় তুলেন ফরহাদ রেজা। শেষ দিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলোয়াড়দের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে সৈকত আলী দারুণ ইনিংস। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির সেমি-ফাইনালে উঠেছে প্রাইম দোলেশ্বর।

বৃহস্পতিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ৩ উইকেটে জিতেছে দোলেশ্বর। ১৪৬ রানের লক্ষ্যটা ১২ বল বাকি থাকতেই করে ফেলে দলটি। গাজী (০.২৯০) ও বিকেএসপির (-০.৯০০) সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করে দোলেশ্বর (০.৩৬৩)।

শেষ চারে জায়গা পেতে দোলেশ্বরের জিততে হতো ১৮.১ ওভারে। শেষ পর্যন্ত গাজীর ফিল্ডারদের দুটি ক্যাচের সুযোগ নিয়ে নির্ধারিত ওভারের মধ্যে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদি হাসানের ব্যাটে (২৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৯) ভাল শুরু পায় গাজী। এরপরই তিনি বিদায় নিলে ম্যাচে ফেরে দোলেশ্বর। সেখান থেকে শামসুর রহমান(৩৬)। তারেক (২৬) হাল ধরে দলটির লড়াইয়ের পুঁজি এনে দেন। ফরহাদ রেজা ২ উইকেট নেন ১৮ রানে।

এরপর নেমে ফরহাদ হোসেনের ২৫ বলে ৩২ রানের পরও দ্বাদশ ওভারে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দোলেশ্বর। সেখান থেকে সৈকতের সঙ্গে ৫১ রানের আক্রমণাত্মক জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ফরহাদ রেজা। তিনি করেন ১৫ বলে করেন ৩৬ রান।

সেমিতে উঠতে ৭ বলে ১৩ রান প্রয়োজন ছিল দোলেশ্বরের। ১৮তম ওভারে কামরুল ইসলাম রাব্বির করা বলে ডিপ মিডউইকেটের ফিল্ডার সৈকতের ক্যাচ ছেড়ে ছক্কা বানিয়ে দেন। ডিপ পয়েন্টে আরেকটি ক্যাচ হাতছাড়া হলে দুই রান পেয়ে যায় ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ২১ বলে সৈকতের অপরাজিত ২৮ রানের সুবাদে শেষ চারে উঠে যায় দোলেশ্বর।

সংক্ষিপ্ত স্কোর-

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২০ ওভারে ১৪৫/৬ (মেহেদি ৩৯, ওয়ালিউল ১২, রনি ৮, শামসুর ৩৬, তারেক ২৬, মাইশুকুর ৫*, সাজ্জাদুল ১৫, আবু হায়দার ০*; মানিক ০/২৩, আরাফাত ১/২৩, এনামুল জুনিয়র ১/২৮, রেজা ২/১৮, মাহমুদুল ০/১৫)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৮ ওভারে ১৪৬/৭ (সাইফ ১৭, আরাফাত ০, ফরহাদ ৩২, মার্শাল ৮, মাহমুদুল ৭, সৈকত ২৮*, রেজা ৩৬, আসলাম ৮, মানিক ৩*; আবু হায়দার ২/৩০, রুহেল ১/২৪, রাব্বি ০/৪৩, রায়হান ২/১৫, মেহেদি ০/৩০)
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা

Previous Post

টি-টুয়েন্টি মিশন জমল না লিজেন্ডসদের

Next Post

গেইলের ৫০০ ছক্কা, তারপরও..

Related Posts

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

2
বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

7
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
Next Post
গেইল ঝড়ে উইন্ডিজের জয়

গেইলের ৫০০ ছক্কা, তারপরও..

Discussion about this post

সর্বশেষ..

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD