Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শিরোপা লড়াইয়ে দোলেশ্বর-শেখ জামাল

March 3, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবার ভিন্নভাবে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শুরুতেই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টুয়েন্টির লড়াই। যেখানে ১২ দল থেকে টিকে আছে দুই ক্লাব। সেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব সোমবার মুখোমুখি হবে ফাইনালে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু সোমবার সন্ধ্যা ৬টায়। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি। গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলেও আছে সুখবর। রয়েছে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শেখ জামাল।আরেক সেমিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর। যোগ্য দল হিসেবেই উঠে আসে ফাইনালে।
ফাইনালের আগে প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা বলেন, ‘শেখ জামাল অনেক ভালো দল। শেষদিকে ওরা অনেক ভালো খেলছে। জিয়া আছে এবং কিছু পাওয়ার হিটার আছে। আমরা চাইব আমাদের কাজগুলো ঠিকমতো করতে, দেখা যাক কী হয়। দুইটা দলই সমান, টি-টুয়েন্টি খেলায় যে যেদিন ভালো খেলবে সেই দলই জিতবে।’

শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান রোববার বলেন, ‘সত্যি বলতে কী টি-টুয়েন্টিতে বড় দল ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে। অবশ্যই ওরা ভালো দল। তবে আমরা যেভাবে খেলছি, অবশ্যই আমাদের দল ভাল। যদি আমরা পরিস্থিতি অনুযায়ী ভালো করতে পারি তাহলে ভালো ফলই হবে।’

এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টিতে চ্যাম্পিয়ন দলকে পাবে ৫ লাখ টাকা। রানার্সআপ দলের জন্য ৩ লাখ টাকা।

শেখ জামাল : নুরুল হাসান সোহান (অধিনায়ক) জিয়াউর রহমান, তানবীর হায়দার, নাসির হোসেন, ইলিয়াস সানি, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, হাসানুজ্জামান ও মেহরাব হোসেন যোশি।

প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন ও আরাফাত সানি জুনিয়র।

Previous Post

আক্ষেপেই শেষ হ্যামিল্টন টেস্ট

Next Post

৯০০ ছাড়িয়ে ইতিহাস উইলিয়ামসনের

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
অনন্য উচ্চতায় উইলিয়ামসন

৯০০ ছাড়িয়ে ইতিহাস উইলিয়ামসনের

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD