Monday, December 8, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হেসে খেলে জিতলো বাংলাদেশ

October 1, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হেসে খেলে জিতলো বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শিরোপা ধরে রাখার মিশন। সেই লড়াইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের। হেসে-খেলে দল এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারাল টাইগ্রেসরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে চমক দেখালো লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড অল্প রানে আটকে রেখে শামিমা সুলতানার আগ্রাসী ব্যাটিংয়ে উড়ল বাংলাদেশ।

সিলেটে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনায়াসেই জিতেছে নিগার সুলতানার দল। ৯ উইকেটের জয়ে পথচলা শুরু স্বাগতিকদের। থাইল্যান্ডের ৮২ রান টপকে গেছে দল ৫০ বল হাতে রেখেই!

টি-টুয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় বড় জয়ট। ২০১৯ সালে নেপালের বিপক্ষে তুলে ১০ উইকেটের জয়। ৯ উইকেটে জিতল তৃতীয়বারের মতো।

চায়ের শহরে এশিয়া কাপের ম্যাচে থাইল্যান্ডকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। তাইতো দলটি ২৮ রানেহারায় তাদের শেষ ৮ উইকেট। রুমানা লেগ স্পিনে ৯ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলেছেন নাহিদা আক্তার, সানজিদা আক্তার ও সোহেলি আক্তার।

এরপর শামিমার ব্যাটে সহজ জয়। ৩০ বলে ১০ চারে এই ওপেনার খেলেন ৪৯ রানে ইনিংস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে একেবারে অনায়াসে জয় নিয়ে মাঠ ছাড়ল দল।

আগামী সোমবার সকাল ৯টায় পরের ম্যাচে পাকিস্তানের সঙ্গে লড়বে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর-

থাইল্যান্ড নারী দল: ১৯.৪ ওভারে ৮২/১০ (কোনচারোয়েনবাই ৮, চানথাম ২০, চাইওয়াই ২, মায়া ২৬, সুথিরুয়াং ১, কামচোমফু ১, তিপোচ ১০, বুচাথাম ০, কানোহ ১১, পুথাওং ০, লাউমি ০*; সালমা ৪-০-১৮-১, নাহিদা ৩.৪-১-১১-২, সানজিদা ৪-০-১১-২, সোহেলি ৩-০-১৮-২, জাহানারা ২-০-১৫-০, রুমানা ৩-১-৯-৩)

বাংলাদেশ নারী দল: ১১.৪ ওভারে ৮৮/১ (শামিমা ৪৯, ফারজানা ২৬*, নিগার ১০*; বুচাথাম ২-০-১০-০, সুথিরুয়াং ২-০-২৫-০, পুথাওং ৪-০-২৩-১, তিপোচ ১-০-৬-০, কামচোমফু ১-০-১৪-০, লাউমি ১.৪-০-৮-০)

ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামিমা সুলতানা

Previous Post

বিয়ে করলেন ক্রিকেটার শামীম

Next Post

নারীরাই পরিচালনা করবেন এশিয়া কাপ

Related Posts

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ
ব্লগ

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

1
পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব
ব্লগ

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

2
বাংলাদেশের আরেকটি দাপুটে জয়
ব্লগ

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

5
Next Post
নারীরাই পরিচালনা করবেন এশিয়া কাপ

নারীরাই পরিচালনা করবেন এশিয়া কাপ

Discussion about this post

সর্বশেষ..

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

by cricbdadmin
0
1

২৭তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনটিও হয়ে রইল সেঞ্চুরি ও পাঁচ উইকেটের উৎসব। ষষ্ঠ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট...

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

by cricbdadmin
0
2

দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক ম্যাচে ব্যাট হাতে খুব বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। তবে...

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

by cricbdadmin
0
5

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দল। ৩৯ বল হাতে রেখেই ৭...

ঘুম-কাণ্ড নিয়ে ব্যাখ্যা দিলেন তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের আগে তাসকিনের বার্তা

by cricbdadmin
0
10

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সর্বশেষ সিরিজে খেলেননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের দায়িত্বে না থাকলেও তিনি সময়টা কাটিয়েছেন আবুধাবি...

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

আইসিসির মাসসেরা হওয়ার পথে তাইজুল

by cricbdadmin
0
6

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়ে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD