Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড

August 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৯৮ রানে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান করেছে সফরকারীরা। ফলে প্রথম ইনিংসেই বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

দিনের শুরু থেকেই ব্যাট হাতে নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। আগের দিনের ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ব্যাটে এগিয়ে যায় ইনিংস। মুমিনুল ৪৯ রানে ফিরলেও তানজিদ তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে নাম লেখান তিনি।

তানজিদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। মুমিনুলের সঙ্গে ১০২ এবং শান্তর সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশের বড় লিডের ভিত তৈরি করেন তানজিদ। শান্তও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে ৮৪ রানে জশ হ্যাজলউডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পর অল্প সময়ের মধ্যে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস কোনো রান না করেই ফেরেন, আর মুশফিকুর রহিম আউট হন ৩৬ রানে। মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।

তবে সেখান থেকে দলকে সামলে নেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন তাঁরা। মিরাজ ৩২ এবং হাসান ১৩ রানে অপরাজিত রয়েছেন।

দিনের একেবারে শেষ বলেও অবশ্য নাটক ছিল। মারনাস লাবুশেনের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ তুলেছিলেন মিরাজ। কিন্তু গালিতে দাঁড়িয়ে থাকা গ্রিন সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে বড় বিপদ এড়িয়ে দিনের শেষ পর্যন্ত টিকে যান মিরাজ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ও নাথান লায়ন পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। একাই ছয় উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। সেই বোলিংয়ের ভিত্তির ওপর দাঁড়িয়েই এখন ম্যাচে এগিয়ে আছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ালেও দিনটি শেষ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। ১৫৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনে নামবে বাংলাদেশ। মিরাজ ও হাসানের জুটি আরও বড় হলে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচে ফেরার পথ আরও কঠিন হয়ে পড়বে।

 

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD