Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

March 2, 2016
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০১২ সালের হারের প্রতিশোধটা এবার নিয়ে নিল বাংলাদেশ। চার বছর আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরছিল বাংলাদেশ। এবার
শহিদ আফ্রিদির দলকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ পেয়ে গেল ফাইনালের টিকিট। ৬ মার্চ এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

বুধবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে বুধবার টস জিতে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলে তারা। জবাব দিতে নেমে বাংলাদেশ ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।

এই হারে বিদায় হয়ে গেল পাকিস্তানের। একইসঙ্গে স্বপ্ন ভাঙ্গল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কারও।

ছেলে আরহামের মুখ দেখে দেশে ফিরে একাদশে জায়গা পেলেন তামিম ইকবাল। মুস্তাফিজুর রহমানের জায়গায় নামেন এই ওপেনার। ৭ রানে ফিরে যান তিনি। সাব্বির রহমান ১৫ বলে ১৪ রান করে আউট।

পাকিস্তান ১০ ওভারে তুলেছিল ৪ উইকেটে ৩৪। একই ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৬৫ রান।

৪৮ বলে ৪৮ রান করে মোহাম্মদ আমিরের বলে আউট সৌম্য সরকার। এটিই টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার সেরা ইনিংস। ১৫ বলে ১২ রানে ফিরে যান মুশফিকুর রহীম। সাকিব আল হাসান ১৩ বলে ৮ রান করে আউট হলে চাপে পড়ে দল। তবে মাশরাফি-মাহমুদুল্লাহ মিলে বাকীটা পথ পাড়ি দেন।

১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন রিয়াদ। মাশরাফি ৭ বলে অপরাজিত ১২। বাংলাদেশ ৫ বল বাকী থাকতেই পেয়ে যায় স্মরণীয় এক জয়।

এর আগে পাকিস্তানের হয়ে যা একটু লড়েছেন সরফরাজ আহমেদ। তিনি অপরাজিত ৪২ বলে ৫৮ রানে।

আল আমিন নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টে এই পেসারের শিকার সংখ্যা ১০ উইকেট। মূল পর্বে খেলাদের মধ্যে শীর্ষ উইকেট শিকারি তিনিই। আরাফাত সানি ২টি উইকেট। এছাড়া মাশরাফি ও তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।

Related Posts

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD