Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হতাশ করে টেস্টের সঙ্গে সিরিজ শ্রীলঙ্কার

May 27, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হতাশ করে টেস্টের সঙ্গে সিরিজ শ্রীলঙ্কার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

না, হলো না! মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ১০ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ২ ম‍্যাচের সিরিজে ১-০ ব‍্যবধানে জিতল সফরকারীরা!

শ্রীলঙ্কার এই জয়ের নায়ক আসিথা ফার্নান্দো। চামিন্দা ভাসের পর মাত্র দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে ১০ উইকেট নেন তিনি, বাংলাদেশকে আটকে দেন ১৬৯ রানে।

এরপর শুক্রবার ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে  ২৯ রানের ছোট লক্ষ‍্য ৩ ওভারেই ছুঁয়ে ফেলেন শ্রীলঙ্কার দুই ওপেনার।

৪ উইকেটে ৩৪ রান নিয়ে শুক্রবার পঞ্চম ও শেষ দিন শুরু করে। মুশফিকুর রহিম ও লিটন দাস লড়েছিলেন। কিন্তু কাসুন রাজিথার বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান মুশফিক। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চারটি চারে ৩৯ বলে করেন ২৩।

সাকিব শুরু থেকেই ছিলেন ইতিবাচক, অফ স্টাম্পের বেশ বাইরের একটি বল তাড়া করার চেষ্টা করা ছাড়া সাবধানীই ছিলেন লিটন। রাজিথার ওভারে সাকিবের তিন চারে সরে যায় চাপ। লিটনের সঙ্গে দ্রুতই জমে যায় তার জুটি।

ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে ৫৮ বলে আসে তাদের জুটির পঞ্চাশ। লাঞ্চের আগে শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফ্লিক করে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন সাকিব। ৮ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।

তাদের দিক হারানোর শুরু লাঞ্চের পর দ্বিতীয় ওভারে। পঞ্চাশ ছুঁয়ে আসিথার দুর্দান্ত ফিরতি ক‍্যাচে বিদায় নেন লিটন। তিন চারে ১৩৫ বলে তিনি করেন ৫২।

টেস্টে সাকিব ও লিটনের প্রথম শতরানের জুটির পর ১৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

খালেদ শূন‍্যতে ফেরায় বিব্রতকর আরেকটি রেকর্ড হয়েছে বাংলাদেশের। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে ৯ ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন , বাংলাদেশের যা সর্বোচ্চ।

দুই টেস্টেই সেঞ্চুরি করা অ‍্যাঞ্জেলো ম্যাথুজ সিরিজ সেরা হয়েছেন!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫/১০

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬/১০

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৪/৪) ৫৩.৩ ওভারে ১৬৯/১০ (মুশফিক ২৩, লিটন ৫২, সাকিব ৫৮, মোসাদ্দেক ৯, তাইজুল ১, ইবাদত ০*, খালেদ ০; রাজিথা ১২-৫-৪০-২, আসিথা ১৭.৩-৫-৫১-৬, জয়াবিক্রমা ১৩-০-৪৭-০, রমেশ ১১-২-২০-১, ধনাঞ্জয়া ২-০১০-০)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৯) ৩ ওভারে ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; তাইজুল ১-০-১৬-০, সাকিব ১-০-৭-০, ইবাদত ১-০-৫-০)

ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী

সিরিজ: ২ ম‍্যাচের সিরিজে ১-০ ব‍্যবধানে জয়ী শ্রীলঙ্কা

ম্যাচসেরা: আসিথা ফার্নান্দো

সিরিজসেরা: অ‍্যাঞ্জেলো ম্যাথুজ

Previous Post

বিপর্যয়ে ব্যাটিং, হারের শঙ্কায় বাংলাদেশ

Next Post

অধিনায়ক থাকবেন তো মুমিনুল?

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
এমন হার অপ্রত্যাশিত, মুমিনুল মিস করলেন সাকিবকে

অধিনায়ক থাকবেন তো মুমিনুল?

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD