Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ফাইনালের আগে বাংলাদেশের দাপট

August 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালের আগে বাংলাদেশের দাপট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বল হাতে রহনতদৌলা বর্ষণের বিধ্বংসী পাঁচ উইকেটের পর ব্যাট হাতে শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিনের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ফাইনালের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি লিগ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাওয়া হারের প্রতিশোধও এনে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হেরেই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং। তবে সেই হার থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাকির হাসান ও শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন দলটি। এরপর ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে টানা দুই ম্যাচে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহ গড়ার সুযোগ দেননি। ৫০ বলে ২৫ রান করা জেপি কিংকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়ান আবু হাশিম। এর আগে জুমাকে বিদায় করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

এরপর শুরু হয় রহনতদৌলা বর্ষণের বোলিং তাণ্ডব। একের পর এক উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার। অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে মাত্র ১০ বলে শূন্য রানে ফেরানোর পর ড্যানিয়েল স্মিথ ও পিরিকেকে গোল্ডেন ডাকে সাজঘরে পাঠান বর্ষণ। তার টানা আঘাতে বড় বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং।

সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি প্রোটিয়া দল। মাইকেল ভ্যান ভুরেন অবশ্য একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। ১০৬ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শ্লাল্ক এঙ্গেলব্রেক করেন ৫৮ বলে ৪৫ রান। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৪৪ ওভারেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রহনতদৌলা বর্ষণ। ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচের অন্যতম প্রধান নায়ক। আমিনুল ইসলাম বিপ্লব শিকার করেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাশিম।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা স্বস্তির ছিল না। দলীয় ২৪ রানে ফিরে যান ওপেনার জাকির হাসান। ২৬ বলে ২০ রান করেন তিনি। এরপর মাহফিজুল ইসলাম রবিনের সঙ্গে জুটি গড়ে ইনিংসের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু।

ফর্মে থাকা দিপু শুরু থেকেই ছিলেন সাবলীল। উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন সব শট খেলে দ্রুত রান তুললেও অযথা ঝুঁকি নেননি তিনি। পরিস্থিতি বুঝে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে এগিয়ে নেন। অন্য প্রান্তে রবিনও ছিলেন দুর্দান্ত ছন্দে। দুজনের কার্যকর ব্যাটিংয়ে বাংলাদেশের রান এগোতে থাকে এবং দীর্ঘ সময় উইকেটও পড়েনি।

দিপু ও রবিন দুজনই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। ১০০ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে রবিন সাজঘরে ফিরলে ভাঙে তাদের গুরুত্বপূর্ণ জুটি। এরপর ইফতিখার হোসেন ইফতিকে সঙ্গে নিয়ে বাকি পথ অনায়াসে পাড়ি দেন দিপু।

শেষ পর্যন্ত ৯০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন দিপু। তার ইনিংসে ছিল নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের ছাপ। অন্য প্রান্তে ইফতি অপরাজিত থাকেন ১৫ বলে ৮ রান করে। ৬৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন স্মিট।

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD