Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে দশে বাংলাদেশ

May 31, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তান সফরের দরজা খুলছে, সিদ্ধান্ত নেবে বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি পারফরম্যান্স যেন দিন দিনই পিছিয়ে পড়ছে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারার পর এবার র‍্যাঙ্কিংয়েও পড়ল বড় ধাক্কা। এক ধাপ নেমে বাংলাদেশ এখন আছে দশম স্থানে।

দিন কয়েক আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচে হারায় রেটিং পয়েন্ট হারিয়েছে পাঁচটি—২২৫ থেকে নেমে এখন ২২০। এ সুযোগে ২২৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দখল করে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের ঠিক পেছনে, ২০২ পয়েন্ট নিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১)। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা (২৩৫) রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। পাকিস্তান আছে অষ্টম স্থানে, তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯।

র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। বাংলাদেশকে সিরিজ হারিয়ে তাদের রেটিং বেড়েছে ৪ পয়েন্ট, এখন তারা আছে ১৮৩ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে।

বাংলাদেশের এই অবস্থা হতাশাজনক হলেও একসময় র‍্যাঙ্কিংয়ে তারা ছিল অনেক ওপরে। ২০১২ সালে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছিল দলটি। সেবার আইরিশদের হারিয়ে পিছনে ফেলেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতকে। কিন্তু এরপর থেকে উত্থান নয়, বরং পতনের দিকেই এগিয়েছে পথচলা।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD