Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড

November 18, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের কীর্তি গড়েছেন তিনি। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করে মোট আটটি ডিসমিসাল করেছেন লিটন। এর মধ্য দিয়ে ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো রেকর্ড।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এত দিন ছিল সাতটি। এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। এবার তাদের সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হয়েছেন লিটন।

১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার এই রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। পরের বছর ভারতের বিপক্ষে সাতটি ডিসমিসাল করেন ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ। ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস। সর্বশেষ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতটি ডিসমিসাল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা।

ওয়ান্ডারার্স টেস্টে লিটনের রেকর্ড গড়ার পথে ছিল নাটকীয় মুহূর্তও। দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার জুটি ভাঙার মধ্য দিয়ে মাইলফলকের কাছাকাছি পৌঁছান তিনি। মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে স্টাম্পিং করেন লিটন। সেটিই ছিল তার সপ্তম ডিসমিসাল।

এরপর কাগিসো রাবাদাকে ফিরিয়ে রেকর্ডটি নিজের করে নেন বাংলাদেশের এই উইকেটকিপার। মিরাজের বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন রাবাদা। দ্বিতীয় ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের দেখা পান তিনি। পরের বলেও বড় শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। তবে এবার বল ব্যাটে না লাগলে লিটনের গ্লাভসে জমা হয়। মুহূর্তেই স্টাম্প ভেঙে রাবাদাকে সাজঘরে ফেরান তিনি।

ম্যাচের চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ও রাবাদার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ১৫৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৪০০ রান।

এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটারের মধ্যে আটজনের বিদায়েই সরাসরি অবদান ছিল লিটনের। তার ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং শুধু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তই তৈরি করেনি, টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও যুক্ত করেছে বাংলাদেশের উইকেটকিপারের নাম!

Related Posts

বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

ইবাদতকে কেন বোলিংয়ে আনেননি শান্ত, জানালেন তাসকিন

0
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধা পেরিয়ে ভালো কিছুর আশায় তাসকিন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD