Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

November 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা পুনরুদ্ধার করেছে খুলনা বিভাগ। শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দীর্ঘ ছয় বছর পর আবারও লিগের শিরোপা জিতল খুলনা। এর আগে সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ রাউন্ডের ম্যাচে জয়ের জন্য খুলনার লক্ষ্য ছিল ২০১ রান। মঙ্গলবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করেন দুজন। ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে এনামুল বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজিজুল।

৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন কালাম সিদ্দিকি। অন্যদিকে ১২৩ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন আজিজুল। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। এনামুলের ব্যাট থেকে আসে ১১টি চার ও ৩টি ছক্কা। মাত্র ৩৮ বলে ফিফটি পূর্ণ করেছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

অবশ্য ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা পিছিয়ে পড়েছিল খুলনা। আগে ব্যাট করতে নেমে রংপুর সংগ্রহ করেছিল ৩৩৮ রান। জবাবে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে খুলনার ইনিংস থামে ৩২২ রানে। ফলে প্রথম ইনিংসে ১৬ রানের লিড পায় রংপুর।

তবে দ্বিতীয় ইনিংসে বোলারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় খুলনা। সফর আলীর দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে রংপুরের ব্যাটিং লাইনআপ। ৫ উইকেট শিকার করেন সফর আলী। তাকে দারুণভাবে সহযোগিতা করেন মেহেদী হাসান রানা, নেন ৪ উইকেট। দুই বোলারের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৪ রানে অলআউট হয় রংপুর। তাতে খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

শিরোপা জয়ের লড়াইয়ে শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল খুলনা। শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে হার এড়ালেই চলত তাদের। তবে জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে দলটি।

অন্যদিকে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল সিলেট বিভাগ। শেষ রাউন্ড থেকে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২। কিন্তু রংপুরকে হারিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করে খুলনা। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সিলেটকে।

দ্বিতীয় একাদশের এনসিএলে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও মূল আসরে সেই আক্ষেপ ঘুচিয়েছে খুলনা। রংপুরকে হারিয়ে ২০২৬-২৭ মৌসুমের শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করেছে দলটি। এনসিএলের ইতিহাসে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল খুলনা বিভাগ।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD