Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

November 16, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণে আরও এক মেয়াদ থাকছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তার পুনর্নিয়োগ নিশ্চিত করা হয়।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে জয় শাহর এই ধারাবাহিকতা এমন এক সময়ে নিশ্চিত হলো, যখন ক্রিকেটের সামনে বৈশ্বিক সম্প্রসারণের বড় সুযোগ অপেক্ষা করছে। বিশেষ করে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে ঘিরে আইসিসির পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।

দ্বিতীয় মেয়াদে জয় শাহর সামনে বেশ কয়েকটি বড় লক্ষ্য রয়েছে। ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা, নারী ক্রিকেটের বিকাশ ত্বরান্বিত করা, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখা তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। পাশাপাশি ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে টেকসই বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেবে আইসিসি।

জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা থেকেই তার পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, দর্শক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

পুনর্নিয়োগের পর প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, আইসিসি বোর্ডের আস্থা ও সমর্থনে তিনি গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

জয় শাহর নতুন মেয়াদের অন্যতম বড় চ্যালেঞ্জ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন। ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে খেলাটি। এই প্রত্যাবর্তনকে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণের অসাধারণ সুযোগ হিসেবে দেখছে আইসিসি। নতুন দর্শকের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থক তৈরিতে অলিম্পিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জয় শাহ।

তিনি বলেন, ক্রিকেট তার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। অলিম্পিকে প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার সুযোগ তৈরি করবে।

তবে জয় শাহর মতে, আইসিসির দায়িত্ব শুধু সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বোর্ড ও সদস্য দেশগুলোর সম্মিলিত সহযোগিতার ওপর জোর দিয়েছেন তিনি।

জয় শাহর পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি আরও শক্তিশালী করা, দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা এবং বড় টুর্নামেন্টগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখা আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ।

জয় শাহ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা জানালেন তিনি।

 

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD