Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

November 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে তিন পেসারের সঙ্গে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ। ওয়ান্ডারার্সের উইকেট পেসারদের সহায়ক হলেও স্পিনারদের কার্যকর ভূমিকার বিষয়টি বিবেচনায় রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে একাদশের চূড়ান্ত কম্বিনেশন ঠিক হবে ম্যাচের সকালে উইকেট দেখার পর। একই সঙ্গে তানজিদ হাসানের ওপেনিং সঙ্গী কে হচ্ছেন, সেটিও আপাতত গোপন রাখতে চান বাংলাদেশ অধিনায়ক।

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে একাদশের পরিকল্পনা নিয়ে কথা বলেন শান্ত। ওয়ান্ডারার্সের সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মার মিলে ৮ উইকেট নেওয়ার প্রসঙ্গ উঠলে স্পিনারদের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

শান্ত বলেন, ‘তিন পেসার তো অবশ্যই থাকবে, এটা এতটুকু বলতে পারি। সাথে একটা স্পিনার তো অবশ্যই থাকা উচিত। কারণ, আপনি দেখবেন যে স্পিনাররাও ভালো কন্ট্রিবিউট করছে, স্পেশালি অস্ট্রেলিয়াতে যেভাবে ওরা বল করেছে, স্পেশালি মিরাজ। তাই আমার মনে হয়, এই কম্বিনেশনটাতে আমরা যেতে পারি। তারপরেও আরও একটা দিন যেহেতু সময় আছে, সো সকালে এসে আরেকবার উইকেটটা দেখে ঠিক করব।’

তিন পেসার ও একজন স্পিনার নিয়ে একাদশ সাজালে বোলিংয়ে বাড়তি ভূমিকা রাখতে হতে পারে দলের পার্টটাইম বোলারদের। সে কারণে নেটে নিয়মিত বোলিং অনুশীলন করছেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়। ব্যাটসম্যানদের বোলিংয়ে অভ্যস্ত করার বিষয়টি দলীয় পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন শান্ত।

মুমিনুলের বোলিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুমিনুল ভাইকে লাস্ট কয়েক বছর আগে থেকেই বার্তা দেওয়া উনি যেন রেগুলার নেটে বোলিং করেন এবং উনি সেটা করছেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছিলাম ওখানকার থেকে এই ভেন্যু দুটো একটু ভিন্ন। আমার মনে হয় যে একটু ভিন্ন বোলিং অ্যাটাক নিয়ে আমরা যাব।’

হৃদয়ের বোলিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘হৃদয়ের বোলিংটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ব্যাটিং করি, তারা খুব বেশি বোলিং করি না। তাই দল হিসেবে এই জিনিসটা শুরু করেছি যে, ব্যাটসম্যানরাও নেটে যেন বোলিং করি। এটাই আসলে পরিকল্পনা, আর যদি ম্যাচে কাজে লাগে তাহলে কেন নয়।’

বাংলাদেশের একাদশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ওপেনিং জুটি ঘিরে। বাঁহাতি তানজিদ হাসানের সঙ্গে ডান-বাম সমন্বয়ের কথা বিবেচনায় রেখে মাহফিজুল ইসলাম রবিনকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকেরা। স্কোয়াডে রয়েছেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখও। রবিন শুধু ডানহাতি ব্যাটসম্যান বলেই দলে সুযোগ পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে শান্ত জানান, প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্সও তার নির্বাচনের অন্যতম কারণ।

দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে না পারা তানজিদ হাসানকে নিয়ে আলাদা করে কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না শান্ত। বরং পুরো ব্যাটিং ইউনিটের সম্মিলিত পারফরম্যান্সকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। বিশেষ করে উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার ওপর জোর দিয়েছেন অধিনায়ক।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর সাম্প্রতিক টেস্টগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। নাহিদ রানার মতো গতিময় পেসারকে এই ম্যাচে না পাওয়ায় বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়েও রয়েছে আলোচনা। তবে এসব বিষয় নিয়ে বিচলিত নন শান্ত। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে ভালো করার প্রত্যয় তাঁর কণ্ঠে।

প্রেরণা হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ সফরে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি সামনে এনেছেন অধিনায়ক। তার বিশ্বাস, সেই সাফল্য টেস্ট সিরিজেও আত্মবিশ্বাস জোগাবে। শান্ত বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এটা কনফিডেন্স দেবে। একটা এভিডেন্স আমাদের সামনে আছে যে না, এখানেও ভালো খেলা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব। দিন শেষে সেরাটা খেলতে হবে। আমরা যে প্ল্যান করেছি ওই প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে।’

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD