Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

November 13, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তাওহীদ হৃদয়ের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ডগড়া ইনিংসের পর এবার দক্ষিণ আফ্রিকা সফরে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে স্বাগতিক শিবিরেও। বাংলাদেশের এই ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্সের খবর রেখেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তবে হৃদয়ের প্রশংসা করতে গিয়ে সংবাদ সম্মেলনে মজার ছলে তার ব্যর্থতাও কামনা করেছেন প্রোটিয়া কোচ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এরপর রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। আগামী রোববার জোহানেসবার্গে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলোচনায় উঠে আসে তাওহীদ হৃদয়ের নাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের ২৪২ রানের ইনিংসের প্রসঙ্গ উঠতেই কনরাড বলেন, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না।’ প্রোটিয়া কোচের এই মন্তব্যে যেমন ছিল রসিকতা, তেমনি ছিল বাংলাদেশের এই ব্যাটারের সামর্থ্যের স্বীকৃতি।

হৃদয়কে অবশ্য নতুন করে চেনার কথা নয় কনরাডের। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ম্যাচে সাড়ে তিনশ রান করেছিলেন এই ব্যাটার। সেই ইনিংসের কথাও মনে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ। হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘সে (হৃদয়) অসাধারণ একজন খেলোয়াড়। পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনও চলত, তাহলে সম্ভবত সে এখনও ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমরা।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগেও ভালো করার অভিজ্ঞতা থাকায় হৃদয় আত্মবিশ্বাসী থাকবেন বলে মনে করেন কনরাড। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটারদের ফর্ম নিয়ে কিছুটা আলোচনা থাকলেও স্বাগতিক কোচের চোখে সেটি বড় বিষয় নয়। বরং পরিচিত কন্ডিশনে ফিরে ভালো করার বাড়তি আত্মবিশ্বাস পাবেন বাংলাদেশের ব্যাটাররা।

শুধু হৃদয় নন, পুরো বাংলাদেশ দলকেই সমীহ করছেন কনরাড। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে, সেটিও মাথায় রাখছে দক্ষিণ আফ্রিকা।

প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন প্রোটিয়া কোচ, ‘এখানে এসে বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী থাকবে। কোনোভাবেই আমরা তাদের খাটো করে দেখছি না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে সচেতন দক্ষিণ আফ্রিকা। একদিকে হৃদয়ের ব্যাটিং নিয়ে কৌতূহল, অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস-দুইয়ের সমন্বয়ে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন কনরাড। আগামী রোববার জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

Related Posts

বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা

0
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD