Wednesday, November 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

November 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হওয়ার আগে টাইগারদের পেসারদের সামলাতে ব্যাটিংয়ে বাড়তি প্রস্তুতির ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বরাবরই পেসারদের আধিপত্য দেখা যায়। এবার বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের ভেন্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নও পেসারদের জন্য সহায়ক হতে পারে। বাড়তি গতি ও বাউন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে উইকেটগুলোতে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামদের নিয়ে গড়া আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

নাহিদ রানা না থাকলেও বাংলাদেশের পেসারদের সামর্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক দক্ষিণ আফ্রিকা। আসন্ন সিরিজ সামনে রেখে ব্যাটিং প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না বাভুমা। তিনি বলেন, ‘আমরা যে দুটি ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলব, সেগুলো ফাস্ট বোলারদের জন্য সহায়ক। আর বাংলাদেশের ফাস্ট বোলারেরও প্রাচুর্য আছে। তাই ব্যাটিংয়ে আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। একই সঙ্গে ভালো প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবেও কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না।’

হাইভেল্ডের কন্ডিশনেও বাংলাদেশের বোলারদের শক্তির জায়গাগুলো সম্পর্কে সচেতন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বিশেষ করে টস জিতে প্রথমে বোলিং করার সুযোগ পেলে বাংলাদেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি। বাভুমার ভাষায়, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভেল্ডে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেওয়া যাবে না।’

শুধু পেস আক্রমণ নয়, সামগ্রিকভাবেও বাংলাদেশকে সমীহ করছেন বাভুমা। আধুনিক ক্রিকেটে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ মনে করার সুযোগ নেই বলে বিশ্বাস তাঁর। নিজেদের দিনে যেকোনো দলই প্রতিপক্ষকে চাপে ফেলে পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ প্রস্তুতি নিতে চান প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন, ‘বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যেকোনো দিন যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখব না।’

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে সেই সিরিজে খেলতে পারেননি বাভুমা। তবে দলীয় সাফল্যের স্মৃতি এখনো তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ওই সিরিজের জয় দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস জুগিয়েছিল।

সেই সিরিজের অভিজ্ঞতা নিয়ে বাভুমা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে।’

সিরিজে নিজের অনুপস্থিতি এবং সতীর্থদের পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন প্রোটিয়া অধিনায়ক। তিনি আরও বলেন, ‘আমি তখন চোটের কারণে খেলতে পারিনি। তবে ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স, বিশেষ করে এইডেন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা ছিল দারুণ। আমরা জানি, উপমহাদেশের মাটিতে খেলা কখনোই সহজ নয়। কিন্তু সেখানে গিয়ে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করা প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। আমার মনে হয়, ওই পারফরম্যান্স দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছিল। একই সঙ্গে সেখানে পাওয়া আত্মবিশ্বাস ও ইতিবাচক ধারাবাহিকতা দলের মধ্যে নতুন গতিশীলতা তৈরি করেছিল।’

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এরপর ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ওয়ানডে ৪ ও ৭ ডিসেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। ১২ ও ১৩ ডিসেম্বর হবে শেষ দুই ম্যাচ।

Related Posts

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

0
সিলেটে তাওহীদ হৃদয়ের যত রেকর্ড
বিশেষ প্রতিবেদন

‘আমার কাছে সব সময় দল আগে’

0
মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD