Wednesday, November 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

‘আমার কাছে সব সময় দল আগে’

November 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি
0 0
A A
সিলেটে তাওহীদ হৃদয়ের যত রেকর্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ক্যারিয়ারসেরা ২৪২ রানের ইনিংস খেলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত থেকে রেকর্ড গড়া ইনিংস খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত এমন অর্জনের পরও ম্যাচ জিততে না পারার আক্ষেপই বড় হয়ে উঠেছে এই ডানহাতি ব্যাটারের কাছে। তাঁর কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।

সিলেট টেস্টের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের পারফরম্যান্স, দলের পরিস্থিতি এবং দর্শকদের সমর্থন নিয়ে কথা বলেছেন হৃদয়। সেখানে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ লুকাননি তিনি।

নিজের ব্যাটিং নিয়ে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেহেতু দলের জন্য অবদান রাখতে পেরেছি, একইসঙ্গে দলের একটা সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে পেরে খুব ভালো লাগছে। তবে দিনশেষে ম্যাচটা জিততে পারলে আরও বেশি ভালো লাগত।’

২৪২ রানের ইনিংস খেলতে পারবেন, এমন ধারণা আগে নিজেরও ছিল না হৃদয়ের। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেকেরই ইচ্ছে থাকে, আসলে প্রত্যেক খেলোয়াড়ই সব সময় নিজের সেরাটা দিতে চায়। আমি যেটা করেছি, সেটা নিজেও আগে জানতাম না যে করতে পারব। এটা আমার রিজিকে ছিল। নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল, সেটাই চেষ্টা করেছি। তবে যেটা বললাম, ম্যাচটা জিততে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত।’

ব্যক্তিগত মাইলফলক নিয়েও বাড়তি কোনো আক্ষেপ রাখতে চান না হৃদয়। ২৫০ রান কিংবা ১০০ রানের মাইলফলক পূর্ণ না হওয়ার বিষয়টি নিয়ে পড়ে থাকতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া। সত্যি কথা বলতে আড়াইশ হয়নি বা একশ হয়নি, এ ধরনের চিন্তা না করাই ভালো। এসব চিন্তা করলে নিজের ওপর বেশি হতাশা আসে। সব মিলিয়ে যা হয়েছে, যতটুকু হয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা থাকবে পরবর্তীতে আরও ভালো কিছু করার, ইনশাআল্লাহ।’

এদিকে টানা তিন মাস ধরে জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর তিন সংস্করণ মিলিয়ে সাতটি ম্যাচ খেললেও একটিতেও জিততে পারেনি দল। ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক ম্যাচে হতাশ হতে হয়েছে সমর্থকদের। এমন পরিস্থিতিতে দলের প্রতি সমর্থকদের আস্থা ও পাশে থাকার প্রত্যাশা করছেন হৃদয়। তাঁর মতে, বিশ্বের কোনো দলই সব সময় ভালো খেলতে পারে না। বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না। তবে আমাদের ইচ্ছা থাকে ভালো করার। আমরা চাই, আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন।’

সিলেট টেস্টের পাঁচ দিনই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ও সমর্থন হৃদয়কে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সমর্থকদের প্রত্যাশার বিষয়টিও উপলব্ধি করেন তিনি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় বলেন, ‘যখন একটা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশের হয়ে খেলবেন, তখন দেশের মানুষের অনেক আশা থাকাটাই স্বাভাবিক। সবাই অনেক কষ্ট করে খেলা দেখতে আসেন। টেস্ট খেলা পাঁচ দিনের খেলা। এতদিন ধরে দর্শকেরা মাঠে এসে দলকে সমর্থন করছেন। পাঁচ দিনের একটা টেস্টে দর্শকরা এসে দলকে সমর্থন করলে সেটা শুধু আমাকে নয়, পুরো দলকেই আরও উজ্জীবিত করে।’

Related Posts

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

0
বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD