Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

November 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এ ছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করা হয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলে সবচেয়ে বড় চমক মাহফিজুল ও নাঈমের অন্তর্ভুক্তি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মাহফিজুল ইসলাম। চলমান জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই তরুণ ওপেনার। ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে তার সংগ্রহ ৬৭২ রান। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক। এমন ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলের দরজা খুলেছে তার সামনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাঙ্কলের চোটে পড়েন ওপেনার সাদমান ইসলাম। সেই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মাহফিজুল।

অন্যদিকে, প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সর্বশেষ বাংলাদেশের হয়ে সাদা পোশাকে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত রান করে আবারও নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তৃতীয় ওপেনার হিসেবে বিবেচিত হতে পারেন নাঈম।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে কনকাশনের কারণে খেলতে পারেননি মুমিনুল হক। সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ফিরেছেন তিনি। তার অন্তর্ভুক্তিতে জায়গা হারিয়েছেন অমিত হাসান। এ ছাড়া সবশেষ টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। টেস্ট সিরিজ শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয়। শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD