Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা

October 18, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির বর্ষসেরা দলে বাংলাদেশের নাহিদা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি। নেতৃত্বে পরিবর্তন এলেও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য একই থাকবে বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

নাহিদাকে অভিনন্দন জানিয়ে জ্যোতি বলেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন।’

নতুন দায়িত্বে নাহিদার সাফল্য কামনা করে জ্যোতি আরও বলেন, ‘নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই-বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

নাহিদার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে জ্যোতি বলেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ নারী দল। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমস ক্রিকেটেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দলকে। দুই টুর্নামেন্টে ব্যর্থতার পর জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

যদিও নতুন অধিনায়কের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন নাহিদা আক্তার। সংক্ষিপ্ত সংস্করণে দলের নেতৃত্বের দায়িত্ব তার কাঁধেই উঠতে পারে। অভিজ্ঞ এই স্পিনারের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সোবহানা মোস্তারি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সোবহানা। ব্যাট হাতে ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কারণে দলের নেতৃত্ব কাঠামোয়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন তিনি।

এর আগে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে জানিয়েছিলেন, জ্যোতির বিকল্প খুঁজে বের করা বোর্ডের জন্য সহজ হবে না। তবে জ্যোতি যখন নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন নতুন কাউকে দায়িত্ব দিতে হবে। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সংক্ষিপ্ত সংস্করণে দলের অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD