Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রিকেট লিগে রান উৎসব

October 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাতীয় ক্রিকেট লিগে রান উৎসব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনটি ছিল ব্যাটারদের দাপটে ভরা। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকার মার্শাল আইয়ুব। তার সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন সতীর্থ মাহিদুল ইসলাম অঙ্কন, চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান। তবে দিনের সবচেয়ে আলোচিত কীর্তি খুলনার মেহেদীর। আগের দিন বল হাতে ৬ উইকেট নেওয়ার পর আজ ব্যাট হাতেও সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে রানপাহাড় গড়েছে ঢাকা বিভাগ। আজ মার্শাল আইয়ুবের ১৭৫ ও মাহিদুল ইসলামের ১০৮ রানের সুবাদে ৮ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। জবাবে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ১৫৪ রান। ফলে এখনো ৩৯৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা।

দিনের খেলা শুরু করেছিলেন ৮০ রান নিয়ে। এরপর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শাল। সিলেটের নাসুম আহমেদের বলে সুইপ করে সীমানা ছাড়া করেই তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ১৭৫ রান করে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩০তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরি রয়েছে মাত্র দুজনের। আর জাতীয় ক্রিকেট লিগে এটি মার্শালের ২১তম সেঞ্চুরি। এই তালিকায় ২২টি সেঞ্চুরি নিয়ে তার ওপরে রয়েছেন নাঈম ইসলাম।

মার্শালের সঙ্গে বড় জুটি গড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে দুজনের ৩২০ রানের জুটি জাতীয় লিগের ইতিহাসে এই উইকেটে ঢাকার সর্বোচ্চ। মাহিদুল ১০৮ রান করে সাজঘরে ফেরেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। এর আগে ইনিংসের শুরুতে নাঈম শেখ ১৩৭ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সব মিলিয়ে ঢাকার ব্যাটারদের দাপটে ম্যাচে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে সিলেটের হয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে অধিনায়ক জাকির হাসান করেছেন ৪৮ রান। সৈকত আলী ৩১ রানে অপরাজিত রয়েছেন। ঢাকার আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খান একটি করে উইকেট নিয়েছেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান। আগের দিন তাঁর ঘূর্ণিতে মাত্র ১১৯ রানে গুটিয়ে গিয়েছিল রাজশাহী। ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর এবার ব্যাট হাতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে ১১৮ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৪ রান করেন মেহেদী। তাঁর দল দিন শেষে ৯ উইকেটে ৪৬৩ রান তুলেছে। রাজশাহীর চেয়ে খুলনা এগিয়ে ৩৪৪ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মেহেদীর সপ্তম সেঞ্চুরি। এর আগে ২০১৯-২০ মৌসুমেও সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিকবার একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মেহেদী।

খুলনার ইনিংসে কালাম সিদ্দিকী ৯১ রান করে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেমেছেন। উইকেটরক্ষক ইমরানুজ্জামান করেছেন ৫২ রান, আর সামিউন বাশির রাতুলের ব্যাট থেকে এসেছে ৫৭ রান। রাজশাহীর নিহাদুজ্জামান নিয়েছেন ৩ উইকেট।

কক্সবাজারে বরিশালের বিপক্ষেও বড় সংগ্রহ গড়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৭৯ রান তুলেছে দলটি, এগিয়ে রয়েছে ১৯৭ রানে। চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আগের ম্যাচেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। অন্যদিকে শাহাদাত হোসেন ১০১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এ ছাড়া মাহমুদুল হাসান ৫৭ ও পারভেজ হোসেন ৭৪ রান করেছেন। দুই ব্যাটারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে রয়েছে চট্টগ্রাম।

সিলেটের একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে চাপে রয়েছে ময়মনসিংহ। রংপুরের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান। পিছিয়ে রয়েছে ২৩৯ রানে। ময়মনসিংহের হয়ে খালিদ হাসান ৭২ ও আরিফুল ইসলাম ৪৬ রান করেছেন। রংপুরের পেসার মুশফিক হাসান এবং লেগ স্পিনার স্বাধীন ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD