Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের দাপট, রুয়েলের পাঁচ

October 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে জয়ের সেঞ্চুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন মাহমুদুল হাসান জয়, আর বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রুয়েল মিয়া। চট্টগ্রামে জয়ের সেঞ্চুরিতে স্বাগতিকেরা পেল স্বস্তির দিন, বিপরীতে মিরপুরে ঢাকার ব্যাটিং ধস এবং খুলনায় বরিশালের অসহায় আত্মসমর্পণ তৈরি করেছে ম্যাচের নাটকীয় আবহ। সিলেটেও লিড নেওয়ার লড়াইয়ে জমে উঠেছে ময়মনসিংহ-সিলেটের ম্যাচ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দিনটি পুরোপুরিই মাহমুদুল হাসান জয়ের। টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে নিজের ব্যাটেই যেন জবাব দিলেন এই ওপেনার। রাজশাহীর ৩৬৪ রানের জবাবে চট্টগ্রাম দ্বিতীয় দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ১৯০ রানে। এর মধ্যে জয় একাই করেছেন অপরাজিত ১০২ রান। অন্য প্রান্তে সাদিকুর রহমান ৮৬ রানে অপরাজিত থেকে অপেক্ষায় আছেন নিজের সেঞ্চুরির।

দিনের শুরুতে ৬ উইকেটে ২৯০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রাজশাহী আর মাত্র ৭৪ রান যোগ করতেই হারায় শেষ চার উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুর রহমান সোহান। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৯৬ রানে নিয়েছেন চার উইকেট।

রাজশাহীর ইনিংসের অর্ধেকেরও বেশি রান তুলে ফেলেছে চট্টগ্রাম, তাও কোনো উইকেট না হারিয়ে। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতেই। জয়ের জন্য ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের অবস্থানও শক্ত করার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে। ৮৭ রানে পৌঁছানোর সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ হাজার রানও পূর্ণ করেন ২৩ টেস্ট খেলা এই ওপেনার। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি।

মিরপুরে অবশ্য চট্টগ্রামের উল্টো চিত্র। শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের ৩৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ঢাকা। শেষ পর্যন্ত তাইবুর রহমান ও সুমন খান কিছুটা প্রতিরোধ গড়ে দিন শেষ করেছেন ৬ উইকেটে ১২০ রানে। তাইবুর ৩২ ও সুমন ১৯ রানে অপরাজিত।

এর আগে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা রংপুর অলআউট হওয়ার আগে যোগ করে আরও ১১১ রান। রংপুরের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে ৭৫ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটার। পরে বল হাতেও নিয়েছেন দুটি উইকেট। ঢাকার বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ ৯২ রানে পেয়েছেন চার উইকেট।

সিলেটে ময়মনসিংহ ও সিলেটের ম্যাচ এখনো দুলছে দুই দলের মাঝখানে। ৭ উইকেটে ২৭৩ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ শেষ পর্যন্ত ৩১১ রানে অলআউট হয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। সিলেটের হয়ে নাঈম আহমেদ, নাবিল সামাদ ও তোফায়েল আহমেদ নিয়েছেন তিনটি করে উইকেট।

জবাবে সিলেট দিন শেষ করেছে ৫ উইকেটে ২৩৬ রানে। অধিনায়ক ও ওপেনার জাকির হাসান ৬০ রান করে দলকে এগিয়ে নিয়েছেন। পাঁচ নম্বরে নেমে আসাদউল্লাহ আল গালিব ৫৫ রানে অপরাজিত। ময়মনসিংহের প্রথম ইনিংসের স্কোর থেকে এখনো ৭৫ রান পিছিয়ে সিলেট, তবে হাতে রয়েছে পাঁচ উইকেট। তৃতীয় দিনে তাই লিড নেওয়ার লড়াই আরও জমবে বলেই মনে হচ্ছে।

দিনের সবচেয়ে বড় ধাক্কা এসেছে বরিশালের জন্য। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার ৪২৬ রানের জবাবে মাত্র ৯৪ রানেই অলআউট হয়েছে বরিশাল। ফলে ফলোঅনে পড়তে হয়েছে তাদের। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ২ উইকেটে ৪৩ রান তুললেও ইনিংস পরাজয় এড়াতে এখনো ২৮৯ রান পিছিয়ে আছে তারা।

খুলনার ইনিংসের শেষদিকে বল হাতে ঝড় তুলেছেন বরিশালের বাঁহাতি পেসার রুয়েল মিয়া। আফিফ হোসেনকে ফিরিয়ে চতুর্থ উইকেট নেওয়ার পর শেষ উইকেটটিও তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি রুয়েলের অষ্টমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।

কিন্তু রুয়েলের বোলিংয়ের সাফল্যকে ব্যাটাররা এগিয়ে নিতে পারেননি। বরিশালের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক ও ওপেনার ইফতেখার হোসেন। খুলনার বোলারদের মধ্যে মেহেদী হাসান রানা ও শেখ মেহেদী হাসান নিয়েছেন তিনটি করে উইকেট।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD