Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নাসিরদের

September 29, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টেন লিগে নাসির, সঙ্গে ৫ টাইগার ক্রিকেটার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের দলটি। আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসরটি, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে দলে রয়েছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদারসহ বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখেরা। টুর্নামেন্টকে সামনে রেখে দেশে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে দলটি।

অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো। বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট করছি, প্রস্তুতি নিচ্ছি। টার্গেট থাকবে ভালো পর্যায়ে ফলাফল করা। দুবাইয়ে নিজেদের খেলাটা খেলতে পারলেই ভালো ফলাফল আসবে। খানিকটা এগিয়ে থাকবে এটা বলব না। আমাদের প্রতিপক্ষ দলেও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। নামের দিক থেকে ওরা অনেক ভালো ও বড় খেলোয়াড়। আমরা তরুণ দল, এমন খেলোয়াড় আছে যারা এখনও খেলছে। এদিক থেকে একটু হলেও আমরা এগিয়ে থাকব ওদের চেয়ে।’

তবে শুধু ভালো ফল নয়, শিরোপাই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নাসির। টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি ওখানে। টি-টোয়েন্টি কঠিন, বলে-কয়ে চ্যাম্পিয়ন হতে পারবেন না। আমরা চেষ্টা করবই ভালো করার। বয়সের কথা যে বললেন, বয়স এখানে এত বড় বিষয় না। অন্যান্য দলেও রানিং প্লেয়ার আছে। গত বছর তো দেখেছেন ডি ভিলিয়ার্স কীভাবে মেরেছে। এত সহজ হবে না যতটা আমরা মনে করছি। অনেক চ্যালেঞ্জ আসবে।’

ডব্লিউসিএলে আবারও একই দলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ, নাসির ও রুবেল। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছিলেন তাঁরা। দীর্ঘ সময় পর সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার সুযোগ পাওয়াকে বিশেষভাবে দেখছেন নাসির।

তিনি বলেন, ‘অবশ্যই খুব ভালো লাগছে। আমরা একসাথে প্রায় সবাই জাতীয় দলে খেলেছি। প্র্যাকটিসের মাঝখানে অনেক কথা ওঠে যা এখন স্মৃতি হয়ে গেছে। ভাবিনি সবাই আবার একই দলে খেলব। কখনই আমি আশা করিনি রিয়াদ ভাই রুবেলের সাথে আবার একসাথে খেলব। খুব ভালো লাগছে। সবাই কলিগ ছিলাম, জাতীয় দলের হয়ে খেলেছি। এটাও দেশকেই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’

ডব্লিউসিএলে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। শেষ পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। সাকিবের অনুপস্থিতি নিয়ে নাসির বলেন, ‘অবশ্যই সাকিব ভাইকে মিস করছি, বলার অপেক্ষা রাখে না। সাকিব ভাই থাকলে অবশ্যই ভালো হতো। আশা করেছিলাম উনি থাকবে। জানি না উনি থাকবে কি না। উনি থাকলে ভালো হত, দলের সবাই উনাকে মিস করবে।’

সাকিবকে নিয়ে দলের আরেক ক্রিকেটার জিয়াউর রহমানও কথা বলেছেন। তিনি বলেন, ‘সাকিবকে পেলে অবশ্যই ভালো হতো। তবে ওর বিষয়টা একটু ভিন্ন। রাজনৈতিক বিষয় জড়িত আছে। থাকার কথা ছিল দলের সঙ্গে। জানি না, এটা ম্যানেজমেন্টের পার্ট। খেললে তো অবশ্যই ভালো হতো।’

আগামী ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ডব্লিউসিএলে বাংলাদেশের অভিযান শুরু হবে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের স্কোয়াডে রয়েছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী রাহি, ফজলে মাহমুদ রাব্বি ও মোহাম্মদ আশরাফুল।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD