Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে ‘ডোমেস্টিক থ্রি’ আনল বিসিবি

September 27, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঘরোয়া ক্রিকেটে ‘ডোমেস্টিক থ্রি’ আনল বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডোমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’। ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তিন ফরম্যাটের এই প্রতিযোগিতা আয়োজন করবে বিসিবি।

রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ও লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ডি থ্রি ট্রফিতে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এগুলো হলো ফরচুন গ্রুপ, এইস ব্লু স্টার, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সেভেন রিংস সিমেন্ট ও একমি ল্যাবরেটরিজ। তিন বছরের জন্য এই ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় টুর্নামেন্ট হলেও এর আর্থিক ও পরিচালন ব্যবস্থার বড় অংশ থাকবে বোর্ডের নিয়ন্ত্রণে।

বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়ের সীমা নির্ধারণ করবে। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের পারিশ্রমিকও ঠিক করবে বোর্ড। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে। পুরো মৌসুমে একবারই খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট বা নিলাম।

নতুন কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য হলো একই ক্রিকেটার তার ফ্র্যাঞ্চাইজির হয়ে তিন ফরম্যাটেই খেলার সুযোগ পাবেন। এ বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘মৌসুমে একটাই নিলাম করব আমরা। প্রত্যেক দল ২৩ জন করে ক্রিকেটার নেবে। খুবই হিসেব করে নিতে হবে। কারণ, তারা তিন সংস্করণ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং চার দিনের ক্রিকেট খেলবে। এই খেলাটা প্রায় পাঁচ-ছয় মাস ধরে চলবে।’

ডি থ্রি ট্রফির আওতায় মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টোয়েন্টি সংস্করণে ১৯টি, ৫০ ওভারের প্রতিযোগিতায় ১৬টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সাতটি ম্যাচ হবে। ফলে তিন ফরম্যাট মিলিয়ে একটি দল সর্বনিম্ন ১২টি থেকে সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্ট শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর বরিশালে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের প্রতিযোগিতা। বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও ভেন্যু হিসেবে থাকছে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে বিবেচনা করা হচ্ছে; সেটি সম্ভব না হলে ঢাকায় ম্যাচ আয়োজন করা হবে।

টি-টোয়েন্টি পর্বের পর জানুয়ারিতে শুরু হবে প্রথম শ্রেণির প্রতিযোগিতা। এরপর মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ক্রিকেট। একটি মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির অধীনে ক্রিকেটাররা ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি, চার দিনের ক্রিকেট ও ওয়ানডে খেলবেন।

তিন ফরম্যাটকে এক কাঠামোয় আনার কারণও ব্যাখ্যা করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘বিসিবি সাধারণত বছরে চারটা টুর্নামেন্ট আয়োজন করে। চার দিনের এনসিএল, চার দিনের বিসিএল, বিসিএল ওয়ানডে এবং এবং এনসিএল টি-টোয়েন্টি। এ বছর থেকে আমরা নতুন এনসিএলের সঙ্গে এনসিএল সেকেন্ড ইলেভেন নিয়ে এসেছি। এনসিএল তাই এনসিএলের মতোই থাকছে। বাকি যে তিনটা টুর্নামেন্ট আছে, সেখানে পরিবর্তন আসছে। এখন (তিন প্রতিযোগিতা) একটা টুর্নামেন্টের অধীনে চলে আসবে।’

নতুন কাঠামোয় ছয়জন ক্রিকেটারকে আইকন হিসেবে রাখা হয়েছে। ওয়ালটনের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের আইকন মুশফিকুর রহিম এবং একমির আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ক্রিকেটারও কাঠামোর অংশ হিসেবে থাকছেন।

ডি থ্রি ট্রফির মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের দীর্ঘ সময় একই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রাখার একটি কাঠামো তৈরি হচ্ছে। একই সঙ্গে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখার পরিকল্পনা করেছে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিক ও কোচিং স্টাফদের বেতন বোর্ড নির্ধারণ করায় ফ্র্যাঞ্চাইজি মালিকানা থাকলেও টুর্নামেন্ট পরিচালনায় বিসিবির নিয়ন্ত্রণই থাকছে প্রধান।

আগামী ২৯ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট ড্রাফট হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তিনজন কোচ, একজন অ্যানালিস্ট, একজন ট্রেইনার ও একজন ফিজিও নেওয়ার সুযোগ পাবে। এরপর ২৬ অক্টোবর খেলোয়াড়দের নিলামের মাধ্যমে দলগুলো পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করবে। ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে মে মাসে ওয়ানডে দিয়ে শেষ হবে ডি থ্রি ট্রফির মৌসুম।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD