Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিঠুনের হাত ধরে ডব্লিউসিএ বোর্ডে বাংলাদেশ

September 25, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এখন মাঠের বাইরে দেশের ক্রিকেটারদের হয়ে কথা বলবেন বিশ্বমঞ্চে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এবার ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) পরিচালক!

ডব্লিউসিএ জানিয়েছে, ২০২৬ সালের জুনে মিঠুন মোহাম্মদকে নতুন পরিচালক হিসেবে বোর্ডে স্বাগত জানানো হয়। সেখানে বিশ্বের বিভিন্ন খেলোয়াড় সংগঠনের নেতৃত্ব ও স্বতন্ত্র পরিচালকদের সঙ্গে কাজ করবেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে এটি শুধু মিঠুনের ব্যক্তিগত দায়িত্ব পাওয়ার ঘটনা নয়, ক্রিকেটারদের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন সংযোজন। ডব্লিউসিএ বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটারদের স্বার্থ, অধিকার ও বাণিজ্যিক বিষয় নিয়ে কাজ করা খেলোয়াড়দের সংগঠন। বর্তমানে বিশ্বের বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড় সংগঠনগুলোকে নিয়ে কাজ করছে সংস্থাটি।

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হিসেবে এরই মধ্যে খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন মিঠুন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি কোয়াবের সভাপতি নির্বাচিত হন। এবার সেই দায়িত্বের পরিধিই ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে।

মিঠুনের ডব্লিউসিএ বোর্ডে যুক্ত হওয়ার সময় বাংলাদেশের পুরুষ ও নারী দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরও সংস্থাটির বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচিতে যুক্ত হওয়ার খবর এসেছে। বিশ্বের শীর্ষ ১৯ ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭ দেশের আন্তর্জাতিক ক্রিকেটার এই কর্মসূচির আওতায় রয়েছেন।

এই কর্মসূচির মূল লক্ষ্য ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়বসহ বিভিন্ন বাণিজ্যিক অধিকারের সম্মিলিত সুরক্ষা। একই সঙ্গে বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত পণ্য ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে ক্রিকেটারদের নতুন আয়ের সুযোগ তৈরির কথাও জানিয়েছে কোয়াব।

ডব্লিউসিএর বোর্ডে মিঠুনের অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের খেলোয়াড়দের বৈশ্বিক পর্যায়ের সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের কাঠামোয় সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কোয়াবও বলছে, এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব আরও উঁচু পর্যায়ে পৌঁছাল।

বাংলাদেশের হয়ে মিঠুন খেলেছেন ১০টি টেস্ট, ৩৪টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলার পর এবার তার ভূমিকা বদলেছে। ব্যাট হাতে দেশের প্রতিনিধিত্ব করার পর এখন ক্রিকেটারদের অধিকার ও স্বার্থের প্রতিনিধিত্ব করবেন বৈশ্বিক পরিসরে।

ডব্লিউসিএর বর্তমান নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান হিথ মিলস, সভাপতি লিসা স্থালেকার ও প্রধান নির্বাহী টম মফাট। বোর্ডে নতুন দায়িত্ব পাওয়া মিঠুন এখন সেই কাঠামোরই অংশ।

ক্রিকেটার হিসেবে মিঠুনের আন্তর্জাতিক অধ্যায় হয়তো সীমিত হয়েছে, কিন্তু ক্রিকেটারদের হয়ে কাজ করার পরিসর এবার আরও বড় হলো। বাংলাদেশের ড্রেসিংরুম থেকে ডব্লিউসিএর বোর্ড-মিঠুনের নতুন যাত্রা এবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে।

Related Posts

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শান্তকে নিয়ে স্বস্তির খবর

0
মুস্তাফিজ বাদ, নিউজিল্যান্ড সিরিজে খালেদ
বিশেষ প্রতিবেদন

কেন্টের প্রমোশন মিশনে ফের খালেদের দাপট

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

ছয় ম্যাচ, চার জয়-ফাইনালের পথে বাংলাদেশের সমীকরণ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD