Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিরাজের ঘূর্ণিতে মুগ্ধ সিপিএল

September 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অভিষেকেই মিরাজের বাজিমাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টানা তিন ম্যাচে নিজের অফ স্পিনের কার্যকারিতা দেখিয়ে ইতোমধ্যে ৯ উইকেট শিকার করেছেন তিনি। তবে মিরাজের বোলিং নৈপুণ্যও এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হার এড়াতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হেরেছে টুর্নামেন্টের শীর্ষ দলটি।

বার্বাডোজে বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারানোর পর ক্রিজে আসেন মিরাজ। গ্লেন ফিলিপসের সঙ্গে মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি তিনি। ফিলিপস ২৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন।

মিরাজ ২৪ বলে করেন ১৮ রান। তার ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। শেষ দিকে রোমারিও শেফার্ড ও ইমরান তাহিরের ব্যাটে কিছুটা প্রতিরোধ দেখা গেলেও ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা। শেফার্ড করেন ২২ রান। বার্বাডোজের এএম গজনফার ও ইয়োহান লেইন তিনটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও বার্বাডোজ শুরুতে কিছুটা চাপে পড়ে। ৩৬ রানের মধ্যেই তারা হারায় তিন উইকেট। তবে গায়ানার ব্যাটিং ব্যর্থতার পর দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে কুইন্টন ডি ককের অফস্টাম্প উপড়ে দেন তিনি।

ওই ওভারের শুরুতে ব্র্যান্ডন কিংয়ের ছক্কা হজম করলেও দ্রুতই ঘুরে দাঁড়ান মিরাজ। ডি কককে বোল্ড করার পর ওভারের শেষ বলে শেরফেইন রাদারফোর্ড ছক্কা হাঁকান। এরপর ১২তম ওভারে আবার আক্রমণে এসে শ্যাড্রেক ডেসকার্টকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন বাংলাদেশের এই অফ স্পিনার।

চার ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচে গায়ানার সবচেয়ে সফল বোলার ছিলেন মিরাজ। চলতি আসরে তিন ম্যাচে তার শিকার এখন ৯ উইকেট। ওভারপ্রতি পাঁচের একটু বেশি রান খরচ করে ধারাবাহিকভাবে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখছেন তিনি।

তবে মিরাজের ব্যক্তিগত সাফল্যের বিপরীতে ম্যাচটি হতাশার হয়ে থাকল গায়ানার জন্য। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ফলে হারলেও প্লে-অফে তাদের অবস্থান বদলায়নি।

আগামী ১৭ সেপ্টেম্বর অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে গায়ানা। এই দলটির কাছেই লিগ পর্বে নিজেদের প্রথম হার দেখেছিল তারা। সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেই ফ্যালকনসের বিপক্ষেই এবার বড় পরীক্ষার মুখোমুখি হবে মিরাজের দল।

Related Posts

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

চুক্তি শেষের আগেই ফিরলেন হাসান

0
মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

0
জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD