Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হাসানের চার, খালেদের তিন- কেন্টে দারুণ দিন

September 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন্টের ভরসা দুই বাংলাদেশি পেসার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে মাঠে নেমে দুজন মিলে শিকার করেছেন ৭ উইকেট। হাসান নিয়েছেন ৪টি, আর অভিষেক ম্যাচে খালেদের শিকার ৩ উইকেট।

প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেওয়ার পর আরও দুই ব্যাটারকে ফিরিয়ে চার উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার। প্রথম দিনের খেলা শেষে নিজের সাফল্যের রহস্য জানিয়ে হাসান বলেন, ‘ফ্রেশ উইকেটে আমি শুধু লেন্থে জোরে বল করার এবং যতটা সম্ভব মিতব্যয়ী হওয়ার চেষ্টা করেছি।’

হাসানের পাশাপাশি কেন্টের হয়ে অভিষেকেই নজর কেড়েছেন খালেদ আহমেদ। ডার্বিশায়ারের প্রথম চার উইকেটের ভাগ বসান দুই বাংলাদেশি পেসার। পরে নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন খালেদ।

সতীর্থের এমন পারফরম্যান্সে খুশি হাসান। তিনি বলেন, ‘বোলিং পার্টনার হিসেবে খালেদকে (আহমেদ) পাশে পাওয়াটা অবশ্যই ভালো ছিল এবং আমি তার জন্য খুব খুশি। কেন্টের হয়ে তার প্রথম ম্যাচেই সে তিনটি উইকেট নিয়েছে এবং আমি আশা করি পরের ইনিংসেও সে ভালো করবে।’

কাউন্টিতে হাসানের এটি প্রথমবার নয়। এর আগে দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন এই পেসার। এবার একই দলে খালেদকে পাশে পাওয়াকে বিশেষ হিসেবে দেখছেন হাসান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব খুশি যে দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যা ঘটেছিল তার পরেও, তাই এটা আমাদের জন্য খুবই বিশেষ।’

হাসান-খালেদের বোলিং নৈপুণ্যে প্রথম দিনে ৩০০ রানে অলআউট হয়েছে ডার্বিশায়ার। জবাবে ১ উইকেটে ১১ রান তুলে দিন শেষ করেছে কেন্ট।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD