Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

কাউন্টিতে হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তনে কেন্টের জয়

September 6, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাউন্টিতে হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তনে কেন্টের জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণভাবে ফিরেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে কেন্টকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। তার দুর্দান্ত বোলিংয়ে শনিবার ক্যান্টারবারিতে চতুর্থ ও শেষ দিনে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচসেরা হয়েছেন ২৬ বছর বয়সী এই বাংলাদেশি পেসার।

জয়ের জন্য ৩৯০ রানের লক্ষ্য পেয়েছিল উস্টারশায়ার। শেষ দিনে ৮৪ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করা দলটি একসময় জয়ের পথেই এগোচ্ছিল। অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরা ও অ্যাডাম হোসের ব্যাটে ভালোই এগোচ্ছিল তারা। তবে গুরুত্বপূর্ণ সময়ে হাসান মাহমুদের বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ডি’অলিভেইরার সঙ্গে হোসের ৭৬ রানের জুটি ভাঙেন হাসান। ৩৮ রান করা হোসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর হেনরি কুলেনের সঙ্গে ডি’অলিভেইরার ৮৬ রানের জুটিও ভেঙে দেন বাংলাদেশের এই পেসার। বিকেলের সেশনের শুরুতেই কুলেনকে ৪৫ রানে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান। পরে বেন অ্যালিসনকে এলবিডব্লিউ করে ইনিংসে তৃতীয় উইকেট পূর্ণ করেন তিনি।

হাসানের বোলিংয়ের পাশাপাশি কেন্টের অন্য বোলাররাও শেষ দিকে চাপ তৈরি করেন। কিথ ডাজন ও ম্যাট মিলনস নেন তিনটি করে উইকেট। নিউজিল্যান্ডের পেসার ম্যাট কুইন পান একটি উইকেট। ফলে ডি’অলিভেইরার দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত উস্টারশায়ারকে বাঁচাতে পারেনি। ২২১ বলে ১২টি চারে অপরাজিত ১০৩ রান করেন উস্টারশায়ারের অধিনায়ক। কিন্তু শেষ ৩০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ২৯৫ রানে অলআউট হয় দলটি।

প্রথম ইনিংসেও হাসানের বোলিং ছিল কার্যকর। উস্টারশায়ারের প্রথম ইনিংসে ৬৮ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৩৮ ওভার বল করে ১১৯ রান দিয়ে তার শিকার সাত উইকেট। আগের দুই ম্যাচে কেন্টের হয়ে ১২ উইকেট নেওয়ার পরই আবার তাকে দলে ফেরানো হয়েছিল। সেই আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে হাসানের উইকেট সংখ্যা ১৯টি। তার বোলিং গড় মাত্র ১৮.৩১। ফলে কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের এই পেসারের ধারাবাহিক পারফরম্যান্স কেন্টের জন্য বড় স্বস্তি হয়ে উঠেছে।

ম্যাচের শুরুতে কেন্ট প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়েছিল। এরপর হাসানের নেতৃত্বে বোলিং আক্রমণে উস্টারশায়ারকে ২১৭ রানে গুটিয়ে দেয় কেন্ট। দ্বিতীয় ইনিংসে কেন্ট ৩৫৮ রান করলে উস্টারশায়ারের সামনে দাঁড়ায় ৩৮০ রানের লক্ষ্য। শেষ পর্যন্ত ২৯৫ রানে অলআউট হয়ে ৮৪ রানের হার মেনে নেয় তারা।

এই জয়ের ফলে ডিভিশন টুতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৭০ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডারহাম। প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে কেন্টের সামনে এখনো তিনটি রাউন্ড বাকি।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD