Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

July 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। সর্বশেষ পিএসএলের আসরেও লাহোরের জার্সিতে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

তবে নতুন মৌসুমে নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে ছাড়াই মাঠে নামবে লাহোর। পাকিস্তানি এই পেসার দলে না থাকায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে।

লাহোরের ঘোষিত স্কোয়াডে বিদেশি ক্রিকেটার রয়েছেন মাত্র চারজন। ব্রেসওয়েল ও ইমন ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার শায়ান জাহাঙ্গীর এবং দক্ষিণ আফ্রিকার ডেলানো পটগিটার। বাকি সদস্যরা সবাই পাকিস্তানের ক্রিকেটার।

দেশীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ শফিক, উসামা মির, শামিল হুসাইন, মুহাম্মদ নাঈম, ইমরান রনধাওয়া, মেহরান মুমতাজ, ফারহান ইউসুফ, শাহাব খান, মুহাম্মদ বাসিত ও আলি সাব্বির। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে লাহোর কালান্দার্স।

আগামী ২৩ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের নতুন আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি পার্থ স্কর্চার্স। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ আগস্ট। আসরের সব ম্যাচই হবে একই ভেন্যুতে।

পাঁচ দলের এই প্রতিযোগিতায় লাহোর কালান্দার্স ও পার্থ স্কর্চার্স ছাড়াও অংশ নিচ্ছে সান ফ্র্যান্সিস্কো ইউনিকর্নস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ডেজার্ট ভাইপার্স। এবারের আসরে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকলেও পারভেজ হোসেন ইমনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে লাহোর কালান্দার্সে।

লাহোর কালান্দার্স স্কোয়াড
মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ), শায়ান জাহাঙ্গীর (যুক্তরাষ্ট্র), ডেলানো পটগিটার (দক্ষিণ আফ্রিকা), আবদুল্লাহ শফিক, উসামা মির, শামিল হুসাইন, মুহাম্মদ নাঈম, ইমরান রনধাওয়া, মেহরান মুমতাজ, ফারহান ইউসুফ, শাহাব খান, মুহাম্মদ বাসিত, আলি সাব্বির।

Previous Post

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

Next Post

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

0
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
Next Post
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
0

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
6

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD