Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটে-বলে ছন্দে না থাকলেও জয়ের হাসি সাকিবের

July 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মেজর লিগ ক্রিকেটে পঞ্চম জয় তুলে নিয়েছে এমআই নিউইয়র্ক। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে সিটল অর্কাসকে ১৭ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। এই ম্যাচে এমআই নিউইয়র্কের হয়ে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ব্যাট ও বল-দুই বিভাগেই নিজের সেরাটা দেখাতে পারেননি তিনি।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিটল অর্কাস। ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ওপেনার রায়ান রিকেলটন ও অধিনায়ক নিকোলাস পুরানের উইকেট হারিয়ে চাপে পড়ে এমআই নিউইয়র্ক। এরপর ক্রিজে এসে ক্যামেরন গ্যাননের টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে ইতিবাচক সূচনা করেছিলেন সাকিব। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৪৯ রানে আলি শেখের বলে কভারে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি অলরাউন্ডার। ১৪ বলে ১৫ রান করেন তিনি।

পরবর্তীতে মোনাঙ্ক প্যাটেল ও কোরি অ্যান্ডারসন ব্যর্থ হলেও শেষ দিকে কাইরন পোলার্ড ও তাজিন্দর ঢিলনের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় এমআই নিউইয়র্ক। পোলার্ড ৩৩ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন। অন্যদিকে তাজিন্দর মাত্র ২৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৭৯ রান তোলে এমআই নিউইয়র্ক।

১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন টিম সেইফার্ট। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ১২ রান দেন সাকিব। পরে নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করলেও তৃতীয় ওভারে ম্যাথু ব্রিটজকের কাছে টানা দুই বাউন্ডারি হজম করেন। শেষ ওভারেও দুই ছক্কাসহ ১৬ রান দেন তিনি। ফলে চার ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব।

সিটলের হয়ে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন টিম সেইফার্ট ও ম্যাথু ব্রিটজকে। ব্রিটজকে ৩১ বলে ৪৪ রান করেন। আর সেইফার্ট ৬১ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি সিটল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এই জয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমআই নিউইয়র্ক।

Previous Post

পাঁচ বছর পর ওয়ানডেতে সাইফউদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

Next Post

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে বল হাতে বাংলাদেশ

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

11
Next Post
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে বল হাতে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

হাসান মাহমুদের লড়াই বৃথা, হেরে আসর শেষ কেন্টের

by cricbdadmin
0
6

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে শেষ ম্যাচেও বল হাতে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে দুটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD